শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন বলে @BBCNewsUKI বরাত দিয়ে বৃহস্পতিবার একটি ভূয়া বিবিসি নিউজ টুইটার একাউন্ট থেকে গুজব ছড়ানো হয়।
কু
ইন এলিজাবেথের মৃত্যুর গুজব এটাই প্রথম নয়। এর আগেও এক ক্রিসমাস ডেতে লিমমি নামে একজন কৌতুকা অভিনেতা টুইট করেন যে, রানী মৃত্যুবরণ করেছেন। টুইট বার্তায় লিমমি লিখেছিলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে আমি ঘোষণা করছি যে, মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। কিন্তু সৌভাগ্যবশত, রানী এখনো জীবিত আছেন।
কিন্তু অবিস্ময়কর এই প্রতারণার খবরে প্রথমে অনেকেই বিশ্বাস করেন। এঘটনার পরের ওই অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। বেদনাদায়ক এই সংবাদের মাধ্যমে ইতোমধ্যে কয়েকশ মানুষকে বোকা বানানো হয়েছে।
@BBCNewsUKI নামের একটি অ্যাকাউন্ট থেকে মৃত্যুর ওই সংবাদটি ছড়ানো হয়, যা যাচাই করা হয়নি এবং এটি প্রকৃতই বিবিসির কিনা তা এখনো স্পষ্ট করা হয়নি।
আর প্রকৃত খবর হচ্ছে রানী দ্বিতীয় এলিজাবেথ এখনো বেঁচে আছেন। ওই অ্যাকাউন্টের খবরে বলা হয়েছিল, ব্রেকিং: ৯০ বছর বয়সে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সংবাদ ঘোষণা করেছে বাকিংহাম প্যালেস। তবে, মৃত্যুর সঠিক কারণ প্রকাশ করা হয়নি।
পরবর্তী এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস থেকে বলা হয়, প্রচণ্ড ঠাণ্ডা লাগার কারণে রানী চার্চের অনুষ্ঠান মিস করেছেন এবং এজন্য তিনি কয়েক দিন গৃহে বিশ্রামে থাকবেন।