বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২০

নিজ পরিবারেই খেসারত দিতে হলো ঐশ্বর্যকে

নিজ পরিবারেই খেসারত দিতে হলো ঐশ্বর্যকে

বিনোদন ডেস্ক: নতুন বছর নিয়ে তারকা অঙ্গনে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দেশি-বিদেশি সব তারকাই ইংরেজি নববর্ষকে বরণ করে নিয়েছেন।

তবে এর মধ্যে দাবানল চলছে শুধু বলিউড তারকা দম্পতি ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মাঝে। সম্প্রতি খবর প্রকাশ হয়েছে, অভিষেক তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘লেফটি’ নামের একটি ছবির ঘোষণা দেন। আর সেখানে নিজের স্ত্রী সুপারস্টার হিসেবে থাকা সত্ত্বেও অন্য নায়িকা খুঁজছেন বচ্চনপুত্র।

সংবাদমাধ্যমে অভিষেক বলেছেন, লেফটি’তে নায়িকার যে চরিত্র তা ঐশ্বর্যের সঙ্গে মানানসই নয়। আর সেজন্য স্ত্রীর চেয়ে কম বয়সী নায়িকা নিয়ে কাজ করবেন তিনি। এদিকে অভিষেকের এ কথা নিতান্তই অযুহাত বলে মনে করছেন বোদ্ধারা।

তাদের দাবি, ঐশ্বর্যকে বাদ দেয়ার পেছনে অন্য কারণ। আর সেটা হলো ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা। এ নিয়ে করণ জোহর পরিচালিত ছবিটি মুক্তির সময় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। শুধু তাই নয় বচ্চন পরিবারেও অশান্তি চরমে পৌঁছে যায়।

পরবর্তী সময়ে সব ঠিকঠাক হলেও এখন লেফটি ছবি থেকে ঐশ্বর্যকে বাদ দেয়া নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, অভিষেকের বাধা সত্ত্বেও বচ্চন বধূ হয়ে রণবীরকে অনস্ক্রিন চুমু খেয়ে অন্যায় করেছেন। আর তার খেসারত দিতেই হবে ঐশ্বর্যকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026