রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৫

আসছে নতুন ওয়ান পাউন্ড কয়েন

আসছে নতুন ওয়ান পাউন্ড কয়েন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নতুন ওয়ান পাউন্ড কয়েন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। ২০১৪ সালের বাজেটে নতুন কয়েন তৈরির প্রস্তাব আনার পর রয়েল মিন্ট এই কয়েন তৈরি করে।

আগামী ২৮ মার্চ থেকে বর্তমান ওয়ান পাউন্ড কয়েন গোলাকার হলেও নতুন কয়েন হবে ১২সাইড বিশিষ্ট। সরকার বলছে এই কয়েন হবে বিশ্বের সবচেয়ে সিকিউর কয়েন। নতুন কয়েন চালু হওয়ার পর পুরাতন কয়েন আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ব্যবহার করা যাবে।

এর আগে সর্ব সাধারণকে পুরাতন কয়েনগুলিকে ব্যাংকে জমা দেওয়ার আহবান জানো হয়েছে। সরকার মনে করে জনসাধারণের কাছে প্রায় ১.৩ বিলিয়ন পাউন্ড ওয়ান পাউন্ড কয়েন রয়েছে। যা ফেরত পেলে এর কিছু অংশ পুর্নব্যবহার করে নতুন কয়েন বানানো হবে। ধীরে ধীরে এই নতুন কয়েন বাজারে বিস্তুৃত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026