বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৩

দেশের মানুষ সব কিছুই বোঝে, এসব সরকারের সাজানো নাটক

দেশের মানুষ সব কিছুই বোঝে, এসব সরকারের সাজানো নাটক

রাজনীতি ডেস্ক: ক্ষমতাসীন সরকার নতুন নতুন আইন করে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায় বলে মন্তব্য করেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়া একথা বলেন।

খালেদা জিয়া বলেন, দেশে যে গুম, খুন ও জঙ্গিবাদ হচ্ছে এসব সরকারের কাজ। দেশের মানুষ সব কিছুই বোঝে, এসব সরকারের সাজানো নাটক। প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেন, একটি দলের জনপ্রিয়তা থাকলেই হয় না। তাকে ক্ষমতায় যেতে অনেক কাজ করতে হয়। আমি চাই তোমরা সেই কাজটাই করবা।

বেগম জিয়া বলেন, আজকে সন্ত্রাস কারা করছে? সন্ত্রাস করেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের লোকজন, তারা মানুষ হত্যা করছে, গুম করছে, পুলিশকে পর্যন্ত ইনসাল করছে প্রতিনিয়ত কাগজে খবর আসছে। সরকারি অফিসারেদের অপমান করছে। শিক্ষকদের অপমান করছে।

শিক্ষা, ঐক্য, প্রগতি স্লোগান নিয়ে বিএনপির ছাত্রসংগঠন হিসেবে ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় জাতীয়তাবাদী ছাত্রদল। এই সংগঠনটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026