শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নতুন বছর শুরু হয়েছে। কিন্তু এর একেবারে সূচনালগ্নে রক্তপাত হয়েছে তুরস্কে। এতে ইঙ্গিত দিচ্ছে পুরো মধ্যপ্রার্চের অস্থিতিশীলতা অব্যাহত থাকবে এবং তা নতুন এই বছরে বৃদ্ধি পেতে পারে।
এ
বছরেই সিরিয়ার গৃহযুদ্ধে হতে পারে ভঙ্গুর যুদ্ধবিরতি। কিন্তু গত দু’চারটি বছরে সেখানে দেখা গেছে ধ্বংসযজ্ঞ। তুরস্ক ও মধ্যপ্রাচ্য বিষয়ক এক সম্পাদকীয়তে এমন কথা লিখেছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।
এতে বলা হয়েছে, ইরাক, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন ভয়াবহভাবে দুর্ভোগে পড়েছে। সেকানে আহত, স্বজন হারানো মানুষ ও গৃহহীনদেরকে মানবিক মূল্য দিতে হয়েছে চড়াভাবে। দৃশ্যত মিশর প্রান্তসীমায় এসে পৌঁছেছে। আঞ্চলিক সুপারপাওয়ার বলে খ্যাত তুরস্ক এখন সহিংসতায় চূর্ণবিচূর্ণ। দেশটি ন্যাটোর একটি সদস্য।
সেখানে এই যে সহিংসতা তা আসছে বিভিন্ন শক্তি থেকে। এসব শক্তির মধ্যে রয়েছে ইসলামী উগ্রপন্থি, কুর্দি বিচ্ছিন্নতাবাদী, ১লা জুলাইয়ে ব্যর্থ সেনা অভ্যুত্থানের নেপথ্যে ধর্মনিরপেক্ষ শক্তি এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান প্রশাসনযন্ত্রের ভিতরকার কিছু অংশ। ছোটখাট সন্ত্রাসী হামলা বা ঘটনা তুরস্কে যেন একটি আদর্শ হয়ে উঠেছে। প্রায় মাসে সেখানে কোনো না কোনো হত্যাকা- হচ্ছে।
রাজনৈতিক হত্যাকা- হচ্ছে। টার্গেট করে হামলা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের ওপর। বিমানবন্দরে হামলা হচ্ছে। হামলা হচ্ছে সামরিক বহরের ওপর, বিভিন্ন পার্টিতে।
ডিসেম্বরে গুলি করে হত্যা করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভকে। আর সর্বশেষ ১লা জানুয়ারির একেবারে সূচনালগ্নে হামলা হয়েছে একটি নৈশক্লাবে। পত্রিকাটির সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, এসবের জবাবে প্রেসিডেন্ট এরদোগান স্বভাবত যে প্রতিক্রিয়া দেখিয়েছেন এক্ষেত্রেও তাই।
তিনি সুশীল সমাজ, রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী, পুলিশ ও রাষ্ট্রীয় অন্যান্য সংস্থার বিরুদ্ধে দমনপীড়ন শুরু করেছেন। কিন্তু তা কোনো কাজে আসে নি। তুরস্কের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক নীতি এখনও রয়েছে দ্বিধাদ্বন্দ্বে। তা ক্রমশ পরিবর্তন হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে প্রেসিডেন্ট এরদোগানের উদ্যোগ কাজে দেবে না। এখন দেশটি দৃশ্যত রাশিয়াকে নিয়ে যুদ্ধের দ্বারপ্রান্তে। তারা সিরিয়ার বেসামরিক মানুষের যেকোনো মূল্যের বিনিময়ে আইসিসকে দমনের অভিন্ন নীতি নিয়েছে।
এ জন্য তুরস্ক ও রাশিয়া সম্প্রতি যুদ্ধবিরতিতে যায়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সামরিক সমর্থনের ওপর অনেকটাই নির্ভর করে তুরস্ক, যদিও তুরস্কের বিরোধী নেতা ফেতুল্লাহ গুলেনকে যুক্তরাষ্ট্র আশ্রয় দিয়েছে। সবাইকে বোকা বানানোর সবচেয়ে বিপদজনক বিষয়ও আছে। বিদ্রোহী কুর্দিদের বিরুদ্ধে লড়াইয়ে যতদিন আইসিসকে প্রয়োজন ততদিন কিন্তু তুরস্ক আইসিস ইস্যুতে চোখ বন্ধ করে ছিল।
এর আগে কিন্তু তুরস্ক সরকার কখনো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে আবার কখনো তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত জাবাত আল নুসরাকে নিয়ে কি করবে তা পশ্চিমাদের মতো কখনোই নিশ্চিত নয় তুরস্ক। এসবের কিছুই তুরস্ক বা প্রেসিডেন্ট এরদোগানের জন্য ভাল হয় নি। প্রকৃত সত্যের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। দেশ কি ধরণের হুমকির মুখে রয়েছে তা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে সরকার।
কুর্দিদের আত্মঅধিকারের বিষয়টি নিয়ে আইনগত কোনো ঐকমত্য যতদিন না হবে ততদিন এ সমস্যা প্রশ্ন আকারেই রয়ে যাবে। তাদের একটি অংশ এরই মধ্যে ইরাকের উত্তরাঞ্চলের একটি প্রদেশকে তাদের সায়ত্তশাসনের অধীনে এনেছে। উত্তর সিরিয়াতেও একই াবস্থা। কুর্দি জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তুরস্ক আর সাদ্দাম হোসেন বা বাশার আল আসাদের পথ অনুসরণ করতে পারে না।