সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩

ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ দুর্নীতির তদন্তে

ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ দুর্নীতির তদন্তে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দুর্নীতির কিছু অভিযোগ তদন্তের অংশ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ। দেশটির আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সংবাদপত্র জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, নিজ বাসভবনে নেতানিয়াহুকে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে, নেতানিয়াহুর বিরোধীরা গত কয়েক মাসে বেশ কিছু কেলেঙ্কারির বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। যদিও ওই কেলেঙ্কারিগুলোর কোনোটাই অভিযোগ আকারে দাঁড় করানো হয়নি।

মন্ত্রণালয় জানায়, ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নেতানিয়াহুকে। স্থানীয় সময় সোমবার তদন্তকারীরা যান নেতানিয়াহুর বাসভবনে। এর আগে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

তিনি বিষয়টি অতিরঞ্জিত না করতে গণমাধ্যম ও রাজনৈতিক বিরোধীদের হুঁশিয়ার করে দেন। কিছুই হবে না, কারণ কিছুই নেই, বলেন নেতানিয়াহু।

একই সংবাদমাধ্যম আরো জানায়, নেতানিয়াহুর বিরুদ্ধে দেশি-বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ উপহার হিসেবে হাজার হাজার ডলার নেওয়ার অভিযোগ আছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026