শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩১

বিয়ে নিয়ে দারুণ ব্যস্ত কাটরিনা

বিয়ে নিয়ে দারুণ ব্যস্ত কাটরিনা

 

 

 

 

 

 

 

 

 

বিনোদন: বিয়ের পরিকল্পনা নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কাটরিনা কাইফ। তার বিয়ে নিয়ে মিডিয়া, দর্শক ও ভক্তদের আগ্রহ ও কৌতূহলের শেষ নেই। তাইতো অনেকটা গোপনেই বিয়ের পরিকল্পনা করছেন তিনি! তবে নিজের নয়, বোনের বিয়ে নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সামনের মাসেই বোন নাতাচা তুরকোটির বিয়ে। লন্ডনেই হতে যাচ্ছে এই রাজকীয় বিয়ে।

বোনের বিয়ের কারণে শুটিং থেকে প্রায় এক মাসের বিরতি নিয়েছেন কাটরিনা। বোনের বিয়ে নিয়ে বেশ আনন্দ ও উত্তেজনায় সময় পার করছেন তিনি। বিয়ে উপলক্ষে মুম্বই থেকে পরিবারের সবার জন্য পোশাক ও বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে গেছেন তিনি। তাছাড়া বোন নাতাচার জন্য বিশেষ কিছু উপহারও নিয়েছেন। লন্ডনে গিয়েও তিনি বিয়ের শপিং নিয়েই ব্যস্ত। পরিবারেরর সঙ্গে তাই অন্যরকম একটি সময় উপভোগ করছেন এই অভিনেত্রী।

গত কয়েক বছরে এরকম শপিং সময় শুটিংয়ের কারণে এতদিন কাটাতে পারেননি তিনি। জানা গেছে, বোনের বিয়ের খাবারের তালিকাও তৈরি করছেন কাটরিনা। এ বিয়ের কারণে শাহরুখ খানের আয়োজনে ঈদ পার্টিতেও যোগদান করতে পারেননি তিনি। কারণ, ঠিক সেদিনই বোন নাতাচার বিয়ে উপলক্ষে একটি পার্টি রাখা হয়েছিল। এই পার্টির মধ্যমনিও ছিলেন কাটরিনা।

লন্ডনে সামনের মাসে বিয়ের পরপরই আবারও শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। বিয়ে নিয়ে দারুণ এক্সাইটেড কাটরিনা বলেন, অনেক দিন পর অনেক ভাল ও অন্যরকম সময় পার করছি। শুটিংয়ের কারণে এরকম সময় আমার অনেক হাতছাড়া হয়ে গেছে। বোনের বিয়ে তাই আমি সত্যি সত্যি এক্সাইটেড। অনেক অনেক পরিকল্পনা করেছি আমরা। পোশাক থেকে শুরু করে সবকিছুই সবাই আমার পছন্দেই করছে। তাই দায়িত্ববোধটাও বেড়ে গেছে। আশা করছি সামনের সময়গুলো আরও অনেক বেশি উপভোগ্য হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026