শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৭

সারা দেশ কাঁপিয়ে দিল প্রচণ্ড ভূমিকম্পে

সারা দেশ কাঁপিয়ে দিল প্রচণ্ড ভূমিকম্পে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারা দেশে মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে ভূমিকম্প আঘাত হানার প্রাথমিক খবর পাওয়া গেছে।

ন্তত তিনবার প্রচণ্ড ঝাকুনি দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক তিন। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারত সীমান্তে ত্রিপুরায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৭২ কিলোমিটার। ভূ-কম্পনের কেন্দ্র ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

এ সময় আতঙ্কে রাজধানীসহ সারাদেশেই ঘর বাড়ি, দোকানপাট ও প্রতিষ্ঠান ছেড়ে খোলা রাস্তায় নেমে আসে মানুষ। অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করে।

টাঙ্গাইল অফিসের দেয়া তথ্য মতে, পরপর কয়েকবার এ কম্পন অনুভূত হয়। আর তখন সবাই ঘর থেকে দৌড়ে খোলা জায়গায় চলে যান। এখন মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেলাম। আল্লাহ আমাদের রক্ষা করুণ বললেন কয়েকজন।

সিলেট অফিস থেকে পাওয়া খবরে জানা যায়, সিলেটে প্রচন্ড ভূমিকম্প অনুভূত হয়। তবে কোন ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026