সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫

সশস্ত্র ইসলামী গোষ্ঠীর প্রধানকে গুলি করে হত্যা ফিলিপাইনে

সশস্ত্র ইসলামী গোষ্ঠীর প্রধানকে গুলি করে হত্যা ফিলিপাইনে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফিলিপাইনের ইসলামপন্থী সশস্ত্রদল আনসারুল খলিফার প্রধান মোহাম্মদ জাফর মাগুইডকে হত্যা করেছে দেশটির সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বুধবার মধ্যরাতের কিছুক্ষণ পরে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের একটি উপকূলীয় রিসোর্টে মাগুইডের অবস্থানের সন্ধান পেয়ে সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের এক প্রতিবেদনের বরাতে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পুলিশ জানিয়েছে, তিনজন সহযোগীকে আটকের পর মধ্যপ্রাচ্য ভিত্তিক আইএস সমর্থিত দল আনসারুল খলিফার প্রতিষ্ঠাতা মাগুইডের সন্ধান জানতে পারে পুলিশ।

ফিলিপিনো সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত মিন্দানাওয়ে সক্রিয় বিভিন্ন ইসলামী সশস্ত্র দলের অন্যতম আনসারুল খলিফা। কয়েক দশকের পুরনো বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী দলটির দাবি তাদের এক লাখ ২০ হাজারেরও বেশি সংখ্যক বিদ্রোহী রয়েছেল।

স্থানীয় পুলিশের প্রধান সুপার সেড্রিক ট্রেইন এএফপিকে বলেন, নিহত মাগুইড একাধিক বোমা হামলার ঘটনা ঘটাতে চেয়েছিলেন। বিভিন্ন শহরে উৎসব চলাকালে মানুষ হত্যার জন্য তারা বিস্ফোরক ডিভাইস (আইইডি) ব্যবহার করে থাকে। আনসারুল খলিফা আইএসের স্বীকৃতি পেতে চায়। এ জন্য নিজেদের শিবিরগুলোতে তারা আইএসের পতাকা উড়াতো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026