রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৯

ভারতের হ্যাকারদের পাল্টা জবাব দিল বাংলাদেশি হ্যাকার গ্রুপ সাইবার-৭১

ভারতের হ্যাকারদের পাল্টা জবাব দিল বাংলাদেশি হ্যাকার গ্রুপ সাইবার-৭১

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ক্রিকেটের টেস্ট খেলা থেকে তো অনেক আগেই বিদায় নিয়েছেন ধোনি।

স্পষ্ট ভাষায় গতকাল একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক ধোনি। ধোনির সেচ্ছায় পদত্যাগের পর অধিনায়কের নতুন দায়িত্ব পেলেন ২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অন্যতম আলোচিত ব্যক্তিত্ব হিরো আলম।

উপরের নিউজটা শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই ঘটনার জন্মদিল বাংলাদেশি হ্যাকার গ্রুপ সাইবার-৭১।

সম্প্রতি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট হ্যাক করে ভারতীয় আইটেম গার্ল সানি লিওনের ছবি ঝুলিয়ে দিয়েছিল ভারতীয় হ্যাকাররা। এর একদিন পরেই প্রতিশোধ হিসেবে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওয়েবসাইট হ্যাক করে সাইবার-৭১।

ভারতীয় সাবেক এ অধিনায়কের নিজিস্ব ওয়েব সাইটে তার বায়োগ্রাফির জায়গায় দেয়া হয়েছে ‘হিরো আলম’ এর ছবি। সেখানে হিরো আলমকে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক উল্লেখ করা হয়।

এছাড়াও ওয়েবসাইটটির ‘ক্রিকেট’ ট্যাবে তার ক্রিকেট জীবনের ইতিহাস মুছে নিজেদের পরিচয় জুড়ে দিয়েছে বাংলাদেশি হ্যাকাররা। তারা লিখেছে, “We are CYBER 71, We dont forgive.. We don’t Forget”।

এ বিষয়ে জানতে চাইলে সাইবার-৭১ এর ফেসবুক পেইজ থেকে জানানো হয়, একদল হ্যাকার মঙ্গলবার সন্ধ্যায় তথ্য মন্ত্রণালয়ের প্রেস ইনফরমেন ডিপার্টমেন্টের প্রেস ইনফর্ম ডটগভ ডটবিডি সাইটটি হ্যাক করে সানি লিয়নের ছবি জুড়ে দেয়। সাইটটি ঠিক করে দেয়ার সময় আমরা লগইন আইপিতে ভারতীয় ইউজার পেয়েছি।

এতে আমরা নিশ্চিত হই যে এটা ভারতীয় হ্যাকারদের কাজ। এর পরপরই নিজেদের দেশপ্রেম থেকে আমরা ভারতীয় সাইট হ্যাক করার সিদ্ধান্ত নেই এবং হ্যাক করি।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026