শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২২

সিলেটে মানসিক স্বাস্থসেবা কেন্দ্র চালু করতে যাচ্ছে ক্যাপ ফাউন্ডেশন

সিলেটে মানসিক স্বাস্থসেবা কেন্দ্র চালু করতে যাচ্ছে ক্যাপ ফাউন্ডেশন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিলেটে প্রথমবারের মতো পূর্নাঙ্গ মানসিক স্বাস্থসেবা কেন্দ্র চালু করছে ব্রিটেনভিত্তিক চ্যারিটি সংস্থা ক্যাপ ফাউন্ডেশন। শুক্রবার এক প্রেস ব্রিফিং-এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন ফাউন্ডেশনের কর্মকর্তারা।

এ প্রজেক্ট বাস্তবায়নে লক্ষে বৃটেনে নানা পেশায় অভিজ্ঞ ও দক্ষ ১৬ জন বৃটিশ-বাংলাদেশীদের একটি টিম শ্রীঘ্রই বাংলাদেশ সফরে যাচ্ছে। তারা দেশের চারটি বিভাগের মোট ২৭টি উপজেলায় ব্যাপক ত্রান তৎপরতাসহ বেশ কয়েকটি প্রজেক্ট বাস্তবায়ন করবে।

ক্যাপ ফাউন্ডেশন কর্মকর্তা আব্দুস সামাদের পরিচালনায় এতে সিলেটের মানসিক স্বাস্থকেন্দ্র প্রতিষ্টার ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন, ফাউন্ডেশনের হেড অব উইমেন্স গ্রুপ পলি ইসলাম। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চ্যারিটি ওয়ার্কার আফিয়া সামাদ, জেইন খানম, ফারুক মিয়া, আব্দুস সামাদ, আব্দুল মজিদ, মেঘনা উদ্দিনসহ আরো অনেকে। বৃটিশ বাংলাদেশী সোসাল ওয়ার্কার হেনা আহমেদও রয়েছেন এই টিমে।

সংবাদ সম্মেলনে শুরুতে বিস্তারিত তুলে ধরেন ক্যাপ ফাউন্ডেশনের চীফ এক্সিকিউটিভ অফিসার নূর হুমায়ুন। তিনি বলেন, বাংলাদেশ সফরকালীণ সময়ে তারা, ওয়াটার, সেনিটেশন, শীতাকালীন পোষক বিতরন, সেলাই মেশিন ও রিকশা বিতরন, শেল্টার একোমোডেশন, বৃত্তি বিতরনসহ বেশ কয়েকটি কল্যানমূলক প্রজেক্ট বাস্তবায়ন করবেন।

ক্যাপ ফাউন্ডেশন কর্মকর্তারা বলেন, বিশ্বে প্রায় ৪৫০ মিলিয়ন মানুষ নানা কারনে মানসিক রোগে ভুগছেন। যা মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ। পৃথিবীতে দশটি মরনব্যাধির মধ্যে মানসিক রোগের অবস্থান চতুর্থ। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই সমস্যা দিন দিন প্রকট হচেছ।

প্রতি বছর দেশের ১০ হাজার মানুষ মানসিক রোগে আত্মহত্যার পথ বেচে নেন। তাই এসব রোগীদের পাশে দাড়াঁতে চায় বৃটিশ বাংলাদেশীদের হাতে গড়া চ্যারিটি সংগঠন ক্যাপ ফাউন্ডেশন। প্রাথমিকভাবে বৃহত্তর সিলেট এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে সারাদেশে এই কার্যক্রম প্রসারিত করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026