শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৭

আল কোরআন একাডেমী লন্ডন এর নতুন অফিস উদ্বোধন

আল কোরআন একাডেমী লন্ডন এর নতুন অফিস উদ্বোধন

শিহাবুজ্জামান কামাল: শুক্রবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে আল কোরআন একাডেমী লন্ডন এর নতুন অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিকেল ৫টায় সংস্থার নতুন কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একাডেমীর চেয়ারম্যান ডঃ হাফিজ মুনির উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রফেসর কবির উদ্দিন আহমদ ও খতিব আবু সায়ীদ আনসারীর যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামেপাক থেকে তেলাওয়াত পেশ করেন শায়েখ মাওলানা ফারুক হোসেইন।

সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা শফিকুর রহমান, মাওলানা এ কে এম মওদুদ হাসান, ডঃ আবুল কালাম আজাদ, অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, মাওলানা আব্দুর রহমান মাদানী, সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাংবাদিক ইব্রাহিম জামালী, ব্যারিস্টার রেজওয়ান হোসেন, সাংবাদিক তাইসির মাহমুদ, ব্যারিস্টার নাজির আহমদ, চ্যানেল এস টিভির ফাউণ্ডার মাহি জলিল ফেরদউস এবং এমডি তাজ চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন আল কোরআন একাডেমী দীর্ঘ দিন ধরে লন্ডনসহ বিভিন্ন দেশে পবিত্র কোরআন বিতরণের কাজ করে যাচ্ছে। বাংলা, ইংরেজি, উর্দু এবং অন্যান্য ভাষায় তরজমাসহ এ কোরআন বিশ্বের বিভিন্ন দেশে বিতরণ করা হচ্ছে। আর একাজটি সংস্থার চেয়ারম্যান ডঃ মুনীর উদ্দিন আহমদের অক্লান্ত প্রচেষ্টায় সম্ভব হয়েছে।

বক্তারা কোরআনের খাদেমের এই মহতি উদ্যোগের প্রশংসা করেন এবং এব্যাপারে তাঁদের সার্বিক সহযোগিতা ও একাত্বতার কথা জানান। অনুষ্ঠানে আইনজীবী, কবি, সাংবাদিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে হাফিজ মুনীর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বৃটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে কোরআনের প্রচার ও প্রসার এবং প্রতিটি ঘরে কোরআনকে পৌঁছে দেয়ার লক্ষে আল কোরআন একাডেমীর জন্ম। তিনি বলেন বাংলা ভাষায় কোরআন অনুবাদ হয়েছে দুইশ বছর আগে। এই দুইশত বছরে প্রায় আড়াইশ কোরআনের অনুবাদ হয়েছিল।

তিনি বলেন,বাংলা ভাষায় কোরআনের অনুবাদের দুইশ বছর পূর্তি উপলক্ষে ২০০৯সালে আমাদের যাত্রা শুরু হয়। এই সাত বছরে প্রায় ৭ লাখ মানুষের কাছে আল কোরআন একাডেমী কোরআন পৌঁছিয়েছে।

এযাবত কোরআন বিতরণের কাজে যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তাঁদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে উপস্থিত সবাইকে নিয়ে মোনাজাত করা হয় এবং সভা শেষে এক নৈশ ভোজের ব্যবস্থা ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026