আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন! সর্বোত্র যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে টলটলায়মান এই গ্রহ। এমনটা মনে করছেন পশ্চিমা বিশ্বের বেশির ভাগ মানুষ। নতুন এক জরিপে এমনটা প্রকাশ পেয়েছে।
এতে
দেখা গেছে পৃথিবীর ভবিষ্যত কি সে সম্পর্কে মানুষ তমসাচ্ছন্ন। বিশ্বব্যাপী এক যুদ্ধ আসন্ন এমন ভয়ে তারা আতঙ্কিত। সিরিয়ায় রক্তাক্ত এক যুদ্ধে সুপার পাওয়ারগুলো আলাদা আলাদা পক্ষ অবলম্বন করছে। মধ্যপ্রাচ্যজুড়ে লড়াই অব্যাহত রেখেছে আইএস।
বিশ্বের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসী হামলা হচ্ছে। একটি ‘টাফ গেম’ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়েই কথা বলছেন তখন ইউগভ তাদের জরিপ পরিচালনা করেছে।
এতে বিশ্বের ৯টি দেশের ৯০০০ মানুষের ওপর জরিপ চালানো হয়েছে। তাতে জনপ্রিয় মত উঠে এসেছে। দেখা যাচ্ছে বিশ্ব থেকে শান্তি আরও দূরে সরে যাচ্ছে। আরেকটি বিশ্বযুদ্ধের বিষয়ে পূর্বাভাষ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বেশির ভাগ জরিপে অংশ নেয়া মানুষ। এ নিয়ে হতাশা প্রকাশ করেছে ফ্রান্স, জার্মানি ও বৃটেনের মানুষ।
যুক্তরাষ্ট্রের শতকরা ৬৪ ভাগ মানুষ মনে করেন, বিশ্ব আরেকটি বড় যুদ্ধের খুব কাছাকাছি চলে এসেছে। সেখানকার মাত্র ১৫ ভাগ মনে করেন বিশ্ব হবে শান্তিময়। বৃটেনের শতকরা ১৯ ভাগ মানুষ মনে করে শান্তি প্রতিষ্ঠা সম্ভ।
কিন্তু এমন সম্ভাব্যতা থেকে ভিন্নমত পোষণ করেন শতকরা ৬১ ভাগ বৃটিশ। তবে সুইডেন, ফিনল্যান্ড ও নরওয়ের তুলনামুলক কম মানুষ বিশ্বাস করে বিশ্ব যুদ্ধের দ্বারপ্রান্তে। ডেনমার্কের শতকরা ৩৯ ভাগ মানুষ মনে করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। কিন্তু শতকরা ৪৫ ভাগ মানুষ তার বিপরীত ধারণায় বিশ্বাসী।
ইউগভের রাজনৈতিক ও সামাজিক গবেষণা বিষয়ক পরিচালক অ্যান্থনি বলেন, বিশ্বযুদ্ধের আতঙ্ক যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে বেশি। এর ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের প্রেসিডেন্সি কেমন হবে সে বিষয়ে লোকজনের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।
এ থেকেই তাদের আতঙ্ক ফুটে উঠেছে। ফ্রান্সের ক্ষেত্রে আতঙ্কের কারণ হতে পারে সন্ত্রাসী হুমকি। ফরাসি জনগণ রাশিয়াকে ইউরোপীয় ইউনিয়নের প্রতি রাশিয়াকে হুমকি হিসেবে বিবেচনা করতে পারে।
একই জরিপে দেখা গেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জনগণ রাশিয়াকে বড় একটি সামরিক হুমকি হিসেবে দেখে থাকে। বৃটিশরা মস্কোকে নিয়ে বেশি আতঙ্কে। শতকরা ৭১ ভাগ বৃটিশ রাশিয়ার দিক থেকে হুমকি অনুভব করছেন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শতকরা হার ৫৯।