রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩১

ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী ইংরেজি শিক্ষা কার্যক্রমে জটিলতা

ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী ইংরেজি শিক্ষা কার্যক্রমে জটিলতা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাধ্যতামুলক ইংরেজি শিক্ষায় সরকারি কার্যক্রম বিশৃংখল অবস্থায় পড়েছে বৃটেনে বসবাসরত অভিবাসীদের। সরকারী বেধে দেয়া নিয়ম পালনে এই বিশৃংখলা প্রকাশ পায়।

উল্লেখ্য, সরকারী নিয়ম অনুযায়ী বৃটেনে নতুন কোনো অভিবাসী পৌঁছার সঙ্গে সঙ্গে তাকে ইংরেজি ভাষা শিখতে হবে। এ জন্য সরকারি তহবিলে ইংরেজি শিক্ষার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। কিন্তু তাতে দেখা দিয়েছে নানা জটিলতা। এ শিক্ষা নিতে বৃটেনের কোনো কোনো অংশে অভিবাসীরা অপেক্ষায় আছেন তিন বছর পর্যন্ত।

রিফিউজি একশনের গবেষণায় দেখা গেছে, ২০০৮ সালে ইসোল তহবিল ছিল ২১ কোটি ২০ লাখ পাউন্ড। কিন্তু সরকারের স্কিলস ফান্ডিং এজেন্সি তা কমিয়ে ২০১৫ সালে করেছে ৯ কোটি ৫০ লাখ পাউন্ড। অর্থাৎ এক্ষেত্রে অর্থায়ন কমানো হয়েছে অর্ধেকেরও বেশি। এ বিষয়ে দক্ষিণ লন্ডনের দুটি ভিন্ন কলেজেজের দু’সদস্য কথা বলেছেন। তারা বলেছেন, ইংরেজি শিক্ষা নিতে আগ্রহী অভিবাসীরা দু’ থেকে তিন বছর অপেক্ষায় আছেন।

কিন্তু সংশ্লিষ্ট মহল থেকে এ বিষয়ে সদুত্তর মিলছে না। অনেকে বলছেন, সরকার এ খাত থেকে খরচ কর্তন করেছে। এ জন্য এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এতে বলা হয়, সামাজিক সম্মিলন বিষয়ক বৃটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে অভিবাসীদের ইংল্যান্ডে পৌঁছামাত্র ইংলিশ স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজেস (ইসোল) শিক্ষা বাধ্যতামুলক করার সুপারিশ করেছে।

কিন্তু যেসব এলাকায় অভিবাসীর সংখ্যা অধিক সেখানকার কর্মকর্তারা বলছেন, ইংরেজি শিখার ক্লাসে যোগ দিতে অভিবাসীরা দুই থেকে তিন বছর অপেক্ষায় আছেন। পূর্ব লন্ডনের একটি কলেজ সূত্রে জানা যায়, এমন তালিকায় অন্তর্ভুক্তরা এক বছর ধরে অপেক্ষায় আছে।

একত্রীকরণ বা সম্মিলন বিষয়ক পার্লামেন্টারি রিপোর্টে বলা হয়েছে, বৃটিশ সমাজ ও অর্থনীতিতে পূর্ণাঙ্গ অংশগ্রহণের জন্য ইংরেজিতে কথা বলা হলো মূল ইস্যু। এর মাধ্যমেই বেশির ভাগ বৃটিশ নাগরিকের সঙ্গে অর্থপূর্ণ যোগাযোগ রক্ষা করা সম্ভব।

এপিপিজি সরকারের কাছে সুপারিশ করেছে ইসোল তহবিল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলা হয় নি। দেখা গেছে ইসোলনের অধীনে প্রতিটি কোর্সে খরচ ৭০০ পাউন্ড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026