মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৫

সংবিধানের অধীনে পদত্যাগে রাজি প্রেসিডেন্ট আসাদ

সংবিধানের অধীনে পদত্যাগে রাজি প্রেসিডেন্ট আসাদ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিদ্রোহীদের সঙ্গে এ মাসে অনুষ্ঠেয় শান্তি আলোচনায় সব বিষয়ে সমঝোতায় প্রস্তুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সব কিছু ঠিকঠাক মতো সম্পন্ন হলে তিনি পদত্যাগের রাজি। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

উল্লেখ্য এ মাসের শেষের দিকে কাজাখস্তানে ওই শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। এর উদ্যোক্তা সিরিয়ার মিত্র রাশিয়া ও বিদ্রোহীদের সমর্থনকারী তুরস্ক। কিন্তু গত সপ্তাহে বিরোধী গ্রুপগুলো বলেছে, দেশজুড়ে সরকার যেহেতু হামলা অব্যাহত রেখেছে তাই ওই শান্তি আলোচনা থেমে গেছে।

ওদিকে সোমবার ফরাসি মিডিয়াকে প্রেসিডেন্ট আসাদ বলেছেন, অনেকবার দেশজুড়ে শান্তিচুক্তি ভঙ্গ করেছে বিদ্রোহীরা। এ সময় তিনি দামেস্কের কাছে বিদ্রোহীদের দখলে থাকা ওয়াদি বারাদা উপত্যাকা সেনাবাহিনীর দখলে নেয়ার উদ্যোগের পক্ষে কথা বলেন। এখন থেকেই রাজধানীতে মূল পানি সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে।

বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি বিদ্রোহীদের দাবি অনুযায়ী পদত্যাগ করবেন কিনা। জবাবে আসাদ বলেন হ্যাঁ।

তবে আমার অবস্থান হবে সংবিধান সম্মত। যদি বিরোধীরা এ পয়েন্টে আলোচনা করতে চায় তাহলে তাদেরকে সংবিধানের অধীনে কথা বলতে হবে। সাংবিধানিক যেকোনো বিষয় গণভোটে দিতে হবে। তখন যেকাউকে মানুষ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026