মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬

রাশিয়ার হাতের পুতুল ট্রাম্প: ব্লাকমেইল করার মতো যথেষ্ট তথ্য আছে

রাশিয়ার হাতের পুতুল ট্রাম্প: ব্লাকমেইল করার মতো যথেষ্ট তথ্য আছে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়া শুধু ডেমোক্রেটদের ওপরই হ্যাকিং করে নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প সম্পর্কেও তারা বিব্রতকর কিছু তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে।

যদি কখনো প্রয়োজন হয় তাহলে ট্রাম্পকে ব্লাকমেইল করা হতে পারে তা দিয়ে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানরা ট্রাম্পের সঙ্গে ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন। ট্রাম্পের কাছে তুলে দেয়া গোয়েন্দাদের গোপন রিপোর্টে এমনটা আছে। এতে ট্রাম্পের ব্যক্তিগত ও আর্থিক খাতের বিভিন্ন গোপন তথ্য রাশিয়ার হাতে চলে যাওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প মস্কো সফরের সময় একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করেছিলেন। ওই সময়ে তার যৌনতা সম্পর্কিত রেকর্ডিং রয়েছে রাশিয়ার হাতে। অনলাইন সিএনএন, স্কাই নিউজ সহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে। তবে গোয়েন্দা প্রধানদের কাছ থেকে এ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয় নি।

ওই রিপোর্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের উচ্চ পর্যায়ের তথ্য রয়েছে। এরই মধ্যে প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে দু’পৃষ্ঠার একটি গোয়েন্দা তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

ওই রিপোর্টে বিস্তারিত রিপোর্টের মূল কথাগুলো রয়েছে। এ রিপোর্টের সমাবেশ করেছেন বৃটিশ সাবেক একজন গোয়েন্দা। এসব তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিভিন্ন সোর্সের কাছ থেকে।

এতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে উপযোগী করে তুলতে, তাকে সমর্থন ও সহযোগিতা করতে কমপক্ষে তৎপরতা চালিয়েছে রাশিয়ার শাসকগোষ্ঠী।

গোয়েন্দারা বলছেন, ট্রাম্পের বিরোধী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026