রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯

আলাদা ক্লাস নয় ছেলেদের সঙ্গে মুসলিম মেয়েদের সাঁতার বাধ্যতামুলক সুইজারল্যান্ডে

আলাদা ক্লাস নয় ছেলেদের সঙ্গে মুসলিম মেয়েদের সাঁতার বাধ্যতামুলক সুইজারল্যান্ডে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মুসলিম মেয়েদের জন্য আলাদা সাঁতারের ক্লাস দেয়া হবে না সুইজারল্যান্ডে। তাদেরকে অবশ্যই ছেলেদের সঙ্গে সাঁতার শিখতে হবে। এমন রায় দিয়েছে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস (ইসিএইচআর)।

এ রায়ের ফলে সাঁতার শেখার ফলে সুইজারল্যান্ডে ছেলে ও মেয়েদের জন্য আলাদা সাঁতারের ক্লাসের ব্যবস্থা থাকছে না। ছেলেমেয়ের সম্মিলিত সাঁতারের ক্লাসে মেয়েদের পাঠাতে বাধ্য হবেন মুসলিম পিতামাতারা। ইসিএইচআর-এর সাত বিচারকের প্যানেল বলেছে, আলাদা সাঁতারের ক্লাস বাতিল করায় হয়তো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হয়।

কিন্তু সামাজিক একত্রীকরণের ক্ষেত্রে এটা করা বৈধ। উল্লেখ্য, এ বিষয়ে আইনী চ্যালেঞ্জ জানিয়েছিলেন তুর্কি বংশোদ্ভূত সুইস দম্পতি। তারা সুইজারল্যান্ডের বাসেল-এ বসবাস করেন। তারা হলেন আজিজ ওসমানোগলু ও সেহাবাত কোকাবাস। এ দম্পতি তাদের মেয়েদের ছেলেমেয়ের মিশ্রণে চলা সাঁতারের ক্লাসে পাঠাতে অস্বীকৃতি জানাচ্ছিলেন।

তারা দাবি করছিলেন, ধর্মের বিধিনিষেধের কারণে তারা তাদের মেয়েদের এমন ক্লাসে অংশ নিতে দিতে পারেন না। এ বিষয়ে বাসল আরবানের শিক্ষা বিষয়ক কর্মকর্তারা তাদেরকে উপদেশ দিয়েছিলেন। তারা বলেছিলেন, যদি তারা মেয়েদের ওই ক্লাসে যোগ দিতে না দেন তাহলে প্রতিজনকে ৮১৩ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। এ বিষয়ে ওই দম্পতিকে তাদের সন্তানের স্কুল থেকে পরামর্শ দেয়া হয়।

কিন্তু তারা বাধ্যতামুলক এ ক্লাসে মেয়েদের পাঠাতে অস্বীকৃতি জানান। ফলে তাদেরকে জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, মেয়েদের সাঁতার শেখার ওই নিয়মের বিরুদ্ধে এ দম্পতি আপিল করেছিলেন বাসেল আদালতে। তা প্রত্যাখ্যাত হয়। পরের বছর ২০১২ সালে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় আদালত তাদের আরও একটি আপিল প্রত্যাখ্যান করে।

এরপর তারা আইনি চ্যালেঞ্জ জানান ইসিএইচআর-এ। এতে তারা দাবি করেন, ছেলেমেয়েদের যৌথ সাঁতারের ক্লাসে তাদের মেয়েদের পাঠানো ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস-এর অনুচ্ছেদ ৯ লঙ্ঘন করে।

কিন্তু তাদের এ আবেদন সর্বসম্মতক্রমে প্রত্যাখ্যান করে ইসিএইচআর। বলা হয়, এতে ধর্মীয় স্বাধীনতার কোনোই লঙ্ঘন হয় না। সুইজারল্যান্ড সামাজিক একত্রীকরণে বিশ্বাস করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026