রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৮

চলেন গেলেন আব্দুর রহমান বয়াতি

চলেন গেলেন আব্দুর রহমান বয়াতি

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: মন আমার দেহঘড়ি’ গানটি গেয়ে যিনি এক সময় তরুণদের কণ্ঠে কণ্ঠে ঠাঁই করে নিয়েছিলেন, সেই লোকসংগীত শিল্পী আবদুর রহমান বয়াতি আর নেই।

তার কণ্ঠে মন আমার দেহঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাইয়াছে, আমি ভুলি ভুলি মনে করি প্রাণে ধৈর্য্য মানে না, এই পৃথিবী যেমন আছে তেমনই রবে/সুন্দর এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, দিন গেলে আর দিন পাবি না, ‘আমার মাটির ঘরে’-র মতো গানগুলো গত শতকের শেষভাগে বাংলাদেশের তরুণদের মুখে মুখে ফেরে। রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। এই শিল্পীর বয়স হয়েছিল ৭৭ বছর।

আবদুর রহমান বয়াতি ছেলে আলম বয়াতি গণমাধ্যমকে বলেন, ১৮ জুলাই বাবাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ৭টার দিকে সব শেষ হয়ে গেল। আলম বয়াতি আরো বলেন, তার বাবা একজন বয়াতি হিসেবে প্রথম বিদেশ সফর করেন। একজন বয়াতি হিসেবে প্রথম প্লেব্যাক গান করেন রুপালী পর্দায়। একজন বয়াতি হিসেবে প্রথম অডিও ক্যাসেট বের করেন। কান্না জড়িত কন্ঠে তিনি গণমাধ্যমের কাছে এসব বলেন।

আলম বয়াতি বলেন, পরিবারের সবাই হাসপাতালে এলে দাফন কাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। তাছাড়া সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই আসছেন। তারাও শেষবার দেখতে চান, শ্রদ্ধা জানাতে চান।

বহু জনপ্রিয় লোকগানের শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আবদুর রহমান ১৯৩৬ সালে ঢাকার সূত্রাপুরে জন্মগ্রহণ করেন৷ তার গানে সব সময়ই উঠে এসেছে মাটি আর মানুষের কথা৷ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের (সিনিয়র) আমন্ত্রণে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানেও গান পরিবেশন করে প্রশংসা কুড়ান রহমান বয়াতি। চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চে লোকগান গাওয়ার পাশাপাশি একটি ব্যান্ড দলের সঙ্গে মিলে মিশ্র অ্যালবামেও গেয়েছেন রহমান বয়াতি।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026