শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৭

আগামী ২৫শে জানুয়ারী কে হচ্ছেন টাওয়ার হেমলেটের ইয়াং মেয়র

আগামী ২৫শে জানুয়ারী কে হচ্ছেন টাওয়ার হেমলেটের ইয়াং মেয়র

আব্দুল কাদির চৌধুরী মুরাদ : টাওয়ার হেমলেট বারার ২০১৭-১৮ ইয়াং মেয়র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ জানুয়ারী বুধবার । এর মধ্যে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়েছেন।

নির্বাচনে একজন মেয়র ও দু’জন ডেপুটি মেয়র নির্বাচিত করা হবে। ১১ থেকে ১৭ বছর বয়সী স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা এ ভোট অংশ গ্রহণ করতে পারবে।

১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারী টাওয়ার হেমলেট বারার ২০১৭-১৮ ইয়াং মেয়র নির্বাচন পরিচালনা কার্যক্রম শুরু হবে আর্লি বার্ড ভোটিং যুব সেন্টারে এবং ২৫ জানুয়ারী বুধবার সকাল থেকে এই সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঐদিন বিকেলেই নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

টাওয়ার হেমলেট কাউন্সিলের প্রধান নির্বাহী ও রিটার্নিং অফিসার উইল ট্যাকলে নির্বাচনী বিধিবিধান মেনে চলার বিষয়টি তদারকি করবেন।২ বছরের জন্য নির্বাসিত টাওয়ার হেমলেটের নির্বাচিত ইয়াং মেয়র তরুণদের প্রতিনিধিত্ব , কাউন্সিলর ও সিনিয়র সেবা কর্মীর সভা সমিতিতে অংশগ্রহণ, পাশাপাশি আঞ্চলিক,জাতীয় এমনকি সংসদে প্রতিনিধিত্বমূলক সহযোগিতার সুযোগ থাকে।

ইয়াং মেয়র নির্বাচন নিয়ে টাওয়ার হেমলেট বারার নির্বাহী মেয়র জন বিগস বলেন, তরুণরা স্পন্দনশীল প্রকৃতি বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁদের জন্য কথা বলতে হবে এবং সহযোগিতা করতে হবে। তিনি টাওয়ার হেমলেট বারায় বসবাসরত তরুণ বাসিন্ধাদের প্রতি ইয়াং মেয়র নির্বাচনে দাঁড়ানো সকল প্রার্থীর নির্বাচনী ইস্তেহার দেখে যে সবচেয়ে ভালো প্রতিনিধিত্ব করবে তাঁকেই যেনো ভোট প্রধান করা হয় সে আহবান জানান।

তিনি সকল প্রার্থীদের অভিননন্দ জানিয়ে বিজয়ীকে নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন।

টাওয়ার হেমলেট বারার ২০১৭-১৮ ইয়াং মেয়র নির্বাচনে প্রার্থীরা হচ্ছেন- হোদান আহমদ,সাদিয়া আহমদ, মাজহার মোহাঃ আলম, ক্রিটিয়ানা চিনেদু-ইকে, জোরিয়ান গাবালডা, ফাহিমুল ইসলাম, সাইয়াম ইসলাম, জায়না খান, আলিয়া লিবার্ড, ফাসিম ভেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026