মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬

আমিরাত ও ব্রিটিশ নৌবাহিনী পারস্য উপসাগরে যৌথ মহড়া শুরু করেছে

আমিরাত ও ব্রিটিশ নৌবাহিনী পারস্য উপসাগরে যৌথ মহড়া শুরু করেছে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পারস্য উপসাগরে যৌথ মহড়া শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত এবং ব্রিটিশ নৌবাহিনী। দেশ দু’টির মধ্যে সহযোগিতা, সমন্বয় এবং সামরিক অভিজ্ঞতা ও তথ্য বিনিময় কর্মসূচির আওতায় এ মহড়া চলছে।

আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ডাব্লিউএএম আজ (রোববার) জানিয়েছে, দেশ দু’টির সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করার জন্য সি ডেগার ২০১৭ নামের মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

মহড়ায় ধারাবাহিক যৌথ সামরিক অনুশীলন চালানো হবে। মহড়ায় সশস্ত্র বাহিনীর কোন কোন শাখা অংশ নেবে এ খবরে তা উল্লেখ করা হয় নি।

এছাড়া, পারস্য উপসাগরের কোন এলাকায় মহড়া চলছে সঠিকভাবে তাও জানানো হয় নি।

গত বছর আবু ধাবির উপকূলে আন্তর্জাতিক মাইন-বিরোধী মহড়ায় অংশ নিয়েছিল ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী এবং সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026