শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরান পারমাণবিক চুক্তি ভেস্তে গেলে মধ্যপ্রাচ্যে এর প্রভাব হবে অতলস্পর্শী। খ্যাতনামা থিংকট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিসি) এক প্রতিবেদনে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা।
মা
র্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণকে সামনে রেখে প্রকাশিত এ রিপোর্টে যুগান্তকারী এ চুক্তি বহাল ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে। ট্রাম্প নিজের নির্বাচনী প্রচারাভিযানে এ চুক্তি বাতিলের হুমকি দিয়েছিলেন। ইরান পারমাণবিক চুক্তি বা জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) এক বছর আগে স্বাক্ষরিত হয়।
চুক্তি মোতাবেক ইরান নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প সীমিত করতে সম্মত হয়। বিনিময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এ চুক্তিকে ট্রাম্প সর্বকালের সবচেয়ে খারাপ চুক্তি হিসেবে আখ্যা দেন।
কিন্তু আইসিসি’র রিপোর্টে সতর্ক করে দিয়ে বলা হয়, চুক্তিকে ঠিক করার আশায় একে খর্ব করতে ট্রাম্প প্রশাসনের যেকোন চেষ্টা সম্ভবত উলটো ফল বয় আনবে।
আরও বড় কথা, জিসিপিওএকে অস্থিতিশীল করার মাধ্যমে নতুন প্রশাসন বরং এমন জিনিস ডেকে নিয়ে আসতে পারে যাকে তারা ঠেকানোর কথা বলছে।
সেগুলো হলো ইরানের আরও বেশি দৃঢ়তা, আরও আঞ্চলিক অস্থিতিশীলতা। পাশাপাশি সিরিয়া, ইরাক ও ইয়েমেনের মতো দেশ যেখানে ইরান সমস্যার একটি অংশ সেসব দেশের সংঘাত সমাধানের সম্ভাবনা হ্রাস পাবে। কারণ এসব সমস্যা সমাধানেরও অংশ বানাতে হবে ইরানকে।