সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫

লন্ডনে বিয়ে করেছেন সালমান

লন্ডনে বিয়ে করেছেন সালমান

বিনোদন ডেস্ক: বলিউড তারকা সালমান খান সম্পর্কে এমন উদ্ভট সব কথা কাউকে বলতে শোনা যায়নি এর আগে যেমনটা সম্প্রতি বলে বেড়াচ্ছেন আলোচিত স্বামী ওম।

একের পর এক আপত্তিকর মন্তব্য করেই চলছেন তিনি। একদিন আগেই তিনি বলেছেন সালমান নাকি এইডসে আক্রান্ত। তাই বিয়ে করছেন না। এবার তার মুখ থেকে বের হলো নতুন কথা।

তিনি এবার বললেন, সালমান লন্ডনে একটি বিয়ে করেছেন এবং সেই সংসারে তার একটি কন্যাসন্তানও রয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারের ভিডিওসহ এ খবর প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় মিডিয়াগুলো। সঙ্গে সঙ্গে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রকাশিত ভিডিওতে স্বামী ওমের কণ্ঠেই এসব কথা শোনা গেছে। এর আগে সালমানের এইডস আছে উল্লেখ করে তার রক্ত পরীক্ষার দাবি জানান ওম।

উল্লেখ্য, বিগ বস সিজন ১০ এর এক প্রতিযোগীর ওপর মূত্র ছেটানোর জন্য বিগ বস থেকে বের করে দেয়া হয় স্বামী ওমকে। এরপর থেকে শাহরুখ, আমির, সাইফকে অপহরণের হুমকি এবং সালমান সম্পর্কে নানা আপত্তিকর মন্তব্য করে আসছেন ওম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026