বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫

অ্যাওয়ার্ড পেতে হলে অনেক কিছু করতে হয়

অ্যাওয়ার্ড পেতে হলে অনেক কিছু করতে হয়

বিনোদন ডেস্ক: গত বছর অমিতাভ বচ্চনের সঙ্গে পিঙ্ক ছবিটি করে ব্যাপকভাবে প্রশংসিত হন । এবার নতুন আরো একটি ছবি নিয়ে হাজির হচ্ছেন তিনি। নাম রানিংশাদিডটকম।

তবে অনেকেই ভেবেছিলেন পিঙ্ক এ তাপসী যে অনবদ্য অভিনয় করেছেন তার মাধ্যমে বেশ কয়েকটি অ্যাওয়ার্ডই তিনি বগলদাবা করতে চলেছেন। তবে এখন পর্যন্ত কাক্সিক্ষত অ্যাওয়ার্ডের দেখা পাননি তিনি। সব মিলিয়ে কিছুটা আক্ষেপও রয়েছে তার।

কারণ গত বছর অন্য অনেক শীর্ষ নায়িকাকেই পিঙ্কএর মাধ্যমে টক্কর দিয়েছেন তিনি। আর তাইতো নতুন ছবির প্রচারণা করতে গিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে আক্ষেপের সুর বেজে উঠলো তাপসীর কণ্ঠে।

তিনি বলেন, অ্যাওয়ার্ডের প্রত্যাশা একেবারে শূন্য! কত বছর ধরে অভিনয় করছি! সত্যি কথা বলতে, এখনো পর্যন্ত যতগুলো ছবিতে কাজ করেছি, প্রতিবারই আমার পরিচালক বলতেনÑ তাপসী, এ বছর তৈরি থেকো।

কিন্তু অ্যাওয়ার্ড আর পাই কই! কতগুলো সুন্দর পোশাকও কিনেছিলাম। জিতলে পরব বলে। সব আলমারিতে থেকে থেকে পুরনো হয়ে গেল। স্পিচটা কবে থেকে প্র্যাকটিস করছি। সেটাও কাজে লাগে না (হাসি…)।

তবে আমি এতদিনে বুঝে গিয়েছি, ইন্ডাস্ট্রিটা কেমনভাবে চলে। অ্যাওয়ার্ড পেতে হলে অনেক কিছু করতে হয়। সেটা আমার দ্বারা হবে না। মেনেও নিয়েছি যে কোনো পুরস্কার পাব না।

তবে যদি কোনোদিন পাই, তখন স্টেজে উঠে হাতে মাইক পেলে বলব, এই অ্যাওয়ার্ডগুলো আসলে কী! তার আগে এই নিয়ে কোনো কথা না বলাই ভাল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026