সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮

মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি জটিলতা নিরসন

মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি জটিলতা নিরসন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে যে জটিলতা ছিল তা আনুষ্ঠানিক চুক্তি সইয়ের পরও  নিরসন হয়েছে বলে জানিয়েছেন দেশটি সফরে থাকা পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি।

মালয়েশিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গতকাল এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। স্ট্যাটাসে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বন্ধ দুয়ার খোলাকে সুখবর হিসাবে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী লিখেন- দু’একদিনের মধ্যেই বাংলাদেশি শ্রমিকের জন্য চাহিদাপত্র পাঠানো শুরু করবে মালয়েশিয়া। গত বছর সব মিলিয়ে যত জন বিদেশ গিয়েছিলো শুধু মালয়েশিয়াতেই এই বছর ততো জনশক্তি পাঠানো সম্ভব হতে পারে বলেও আশা করেন তিনি।

মালয়েশিয়া সরকারের ওই প্রতিনিধির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, সবচেয়ে ভালো খবর হলো অনিয়মিতভাবে যারা দেশটিতে রয়েছেন তাদেরকে বিশেষ একটি পাস ইস্যু করে থাকার ব্যবস্থা করা হবে।

তবে কেউই যেন এক ধরনের চাকরি নিয়ে গিয়ে অন্য কাজ না খোঁজেন। এটা করলে যে প্রক্রিয়ায় তারা যাবেন সেই প্রক্রিয়ায় সহজেই তাদেরকে খুঁজে বের করে সরাসরি দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে।

দেশটিতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের তাদের চাকরির ক্ষেত্র আগে থেকেই জেনে বুঝে যাওয়ার বিষয়ে সতর্ক করেন প্রতিমন্ত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026