রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

প্রবাসীদের স্বার্থ বিরোধী কোন আইন সংসদে পাস করা হবে না: লন্ডনে শিক্ষামন্ত্রী নাহিদ

প্রবাসীদের স্বার্থ বিরোধী কোন আইন সংসদে পাস করা হবে না: লন্ডনে শিক্ষামন্ত্রী নাহিদ

আব্দুল কাদির চৌধুরী মুরাদ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এম পি বলেছেন, প্রবাসীদের স্বার্থ বিরোধী কোন আইন বাংলাদেশের জাতীয় সংসদে পাস করা হবে না। প্রবাসীদের দৈত নাগরিকত্ব ৭২ এর সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রতিষ্ঠিত করেছেন।

৪ জানুয়ারী মঙ্গলবার বিকেলে লন্ডনের ওয়াটারলিলি হলে যুক্তরাজ্য আওয়ামীললীগ কর্তৃক আয়োজিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম পি’র সন্মানে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে খুবই অবগত রয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও দুর্যোগময় মুহূর্তে প্রবাসী বিশেষ করে যুক্তরাজ্যবাসীর অবদান সর্বজন স্বীকৃত।

যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ মাধবপুর নির্বাচনী এলাকার এম,পি এডভোকেট মাহবুব আলী সহ যুক্তরাজ্য আওয়ামীললীগ, যুবলীগ, ছাত্রলীগ , মহিলা আওয়ামীলীগ ,সেচ্ছাসেবকলীগ , শ্রমিকলীগের নেতৃবৃন্দ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026