সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩

কিসমিস এর বিস্ময়কর উপকারিতা

কিসমিস এর বিস্ময়কর উপকারিতা

শরীর স্বাস্থ্য ডেস্ক: কিসমিস অনেকেরই খুব প্রিয়। আর এটি শরীরের পক্ষে বেশ উপকারিও। কারণ এতে রয়েছে পটাশিয়াম। এই উপাদানটি হার্টকে ভাল রাখে এবং খারাপ কোলেস্টরল দূর করতে সাহায্য করে।

কিসমিস এ রয়েছে আয়রন যা রক্তাল্পতা কমাতে বিশেষভাবে সাহায্য করে। এছাড়াও রয়েছে কার্বোহাইট্রেট যা এনার্জি জোগায়। মহিলারাই বিশেষত রক্তাল্পতায় ভোগেন তাই চিকিৎসকরা বলেন কিসমিস খাওয়া মহিলাদের স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারি।

তবে অবশ্যই চেষ্টা করবেন গাঢ় রঙের কিসমিস কিনতে। হাল্কা রঙের কিসমিসে মেশানো থাকে ক্যামিক্যাল যা শরীরের পক্ষে ক্ষতিকর।

অনেকেই হয়তো জানেন না যে, কিসমিস ভেজানো জলও শরীরের পক্ষে খুবই উপকারি। কিসমিসের জল লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। সেক্ষেত্রে কিসমিসের উপকারিতা পেতে ভালভাবে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে।

পরের দিন সকালে কিসমিস ছেকে নিয়ে সেই জল হালকা গরম করে খালি পেটে খেয়ে নিন। এর পরে আধ ঘন্টা আর অন্য কোনও খাবার খাওয়া চলবে না। সপ্তাহে কমপক্ষে চারদিন এই জল খেলে এক মাসের মধ্যেই তফাৎটা অনুভব করবেন।

গবেষণায় দেখা গিয়েছে যে, কিসমিস ভেজানো জল খেলে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়। যার ফলে রক্ত পরিশোধিত হতে শুরু করে। সপ্তাহে কমপক্ষে চারদিন এই কিসমিস ভেজানো জল খেলে তা পেট পরিষ্কার রাখতে বিশেষভাবে সাহায্য করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026