শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২

ওসমানী স্কুল প্যারেন্টস গ্রুপের সংবাদ সম্মেলন: নাম পরিবর্তনের সিদ্ধান্ত পূর্ণ বাতিলে প্যারেন্টস ও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

ওসমানী স্কুল প্যারেন্টস গ্রুপের সংবাদ সম্মেলন: নাম পরিবর্তনের সিদ্ধান্ত পূর্ণ বাতিলে প্যারেন্টস ও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

শিহাবুজ্জামান কামাল: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেট এলাকার ঐতিহ্যবাহী ওসমানী প্রাইমারী স্কুলের নাম পরিবর্তন করে ভ্যালেন্স প্রাইমারী স্কুল’ করার সিদ্ধান্তের প্রতিবাদে ওসমানী স্কুল প্যারেন্টস গ্রুপের উদ্যোগে এক সংবাদ সম্মেলন ২৬ জানুয়ারী বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কাউন্সিলার সুলুক আহমদ। সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ৩০ বছরের পুরাতন ওসমানী প্রাইমারী স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণরুপে বাতিল করার জোর দাবী জানানো হয়েছে।

সভায় বক্তব্য রাখেনসাবেক সাবেক ডেঁপোটি মেয়র কাউন্সিলার অহিদ আহমেদ, কাউন্সিলার আব্দুল আজিজ সরদার, সাবেক কাউন্সিলার আলা উদ্দিন, টিচার্স এসোসিয়েশনের সভাপতি আবু হোসেন, কাউন্সিলার ওহিদ আহমদ, কমিউনিটি নেতা মাহবুব হোসেন, বদরুল চৌধুরী, বিলাহ উইলকিতি প্রমুখ।

সংবাদ সম্মেলনে স্কুলের গভর্নিংবডির নাম পরিবর্তনের সিদ্ধান্তকে আপাতত স্থগিত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলা হয়, সকল প্যারেন্টসদের ঐক্যবদ্ধ ভাবে ওসমানী স্কুল নাম রাখার ব্যাপারে চাপ প্রয়োগ করতে হবে। সংবাদ সম্মেলনে যারা এ আন্দোলনে অংশ নিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানানো হয়।

সম্মেলনে বলা হয় স্কুলের প্রধান শিক্ষক প্যারেন্টসদের সাথে এক বৈঠকে বলেছেন যে, টাওয়ার হ্যামলেট কাউন্সিল স্কুলের নাম পরিবর্তনকে অনুমোদন দিয়েছে, তাঁরা এব্যাপারে সঠিক তদন্তের দাবী করেন। পরে এ ব্যাপারে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে নেতৃবৃন্দরা তার জবাব দেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026