বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩১

শাহরুখ নাকি মাহিরাকে নষ্ট করেছেন: এমন বিস্ফোরক মন্তব্যের পর তুমুল আলোচনার ঝড়

শাহরুখ নাকি মাহিরাকে নষ্ট করেছেন: এমন বিস্ফোরক মন্তব্যের পর তুমুল আলোচনার ঝড়

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে এটাই তাঁর প্রথম ছবি। আর প্রথম ছবিতেই নাকি শাহরুখ তাঁকে নষ্ট করেছেন! এমন বিস্ফোরক কথা বলে তুমুল আলোচনার ঝড় তুললেন পাক অভিনেত্রী মাহিরা খান।

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ ও মাহিরা অভিনীত রইস। মুক্তির আগেই এসেছিল বহু বাধা। ভারতে শাহরুখ খানের সঙ্গে কোনও প্রচারে অংশ নিতে পারেননি মাহিরা। দুবাইতে একাই করেছেন প্রোমোশন।

সম্প্রতি এক সাক্ষাত্কারে তাঁর শুটিং পর্বের কাহিনি জানিয়েছেন নায়িকা। শেয়ার করেছেন শাহরুখ খানের সঙ্গে তাঁর ম্যাজিক্যাল মোমেন্টের কথাও।

মাহিরার কথায়, ‘আমাদের মধ্যে অনেক কথাবার্তা হত। আমরা প্রচুর মজা করতাম। এমন বুদ্ধিমান কোনও মানুষের সঙ্গে কথা বলাই তো দারুণ ব্যাপার। শুধু সিনেমার মধ্যে নয়, এর বাইরেও নানা বিষয় নিয়ে কথা হত। আমি সব সময়ই ওর বড় ভক্ত।

শাহরুখের এত প্রশংসা পরেই মাহিরার দাবি, শাহরুখের মধ্যে ম্যাজিক রয়েছে। এ জীবনের মতো ও আমাকে নষ্ট করে দিয়েছে।

মাহিরার এমন বক্তব্য শুনে বলিউড অঙ্গনের একটা বড় অংশ অবশ্য মনে করছেন, এই কথা নিছকই মজা করে বলেছেন নায়িকা। তাঁর এই কথার মধ্যে অন্য মানে খোঁজার কোনও মানে নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026