শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফর রহমান যুক্তরাজ্যে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন। রাজনীতিতে প্রত্যাবর্তনের উদ্দেশেই তার দল গঠনের এ উদ্যোগ।
টাও
য়ার হ্যামলেটস কাউন্সিলের বর্তমান মেয়র লেবার পার্টির জন বিগস বলেছেন, যে কোনো গ্রুপ চাইলেই একটি দল গঠন করতে পারে।
জানা গেছে, চলতি সপ্তাহের শেষ নাগাদ টাওয়ার হ্যামলেটস টুগেদার নামের নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। এটা হবে লুৎফর রহমানের পুরনো দল টাওয়ার হ্যামলেটস ফার্স্ট পার্টি’র নবগঠিত সংস্করণ।
উল্লেখ্য, পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার সাবেক মেয়র লুতফর রহমান দূর্নীতির দায়ে বরখাস্ত হন মেয়র পদ থেকে। এর গঠন করে টাওয়ার হ্যামলেটস ফার্স্ট নমিক রাজনৈতিক দল যা পরবর্তীতে প্রায় বিলুপ্ত হয়ে যায়।