রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩০

বৃটিশ প্রধানমন্ত্রীকে দুই মাসের সময় দিলেন নিকোলা

বৃটিশ প্রধানমন্ত্রীকে দুই মাসের সময় দিলেন নিকোলা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন দুই মাসের সময় দিলেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’কে। এ সময়ের মধ্যে তেরেসা মে’কে ব্রেক্সিট নিয়ে সমঝোতা শেষ করতে হবে।

তা না হলে স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য তিনি দ্বিতীয় গণভোট দেয়ার ইঙ্গিত দিয়েছেন। এর আগে ব্রেক্সিট ইস্যুতে তেরেসা মে’র সঙ্গে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির ফার্স্ট মিনিস্টার নিকোলার সঙ্গে মুখোমুখি সাক্ষাত হয়েছে। কিন্তু তাতে অগ্রগতি তেমন হয় নি বললেই চলে। ফলে বৃটিশ প্রধানমন্ত্রীকে তিনি আলটিমেটাম দিলেন বলেই দৃশ্যত মনে হচ্ছে।

এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। নিকোলা স্টার্জেন বলেছেন, তিনি তেরেসা মে’র সঙ্গে সাক্ষাতে ইউরোপীয় ইউনিয়নে স্কটল্যান্ডের জন্য একক বাজার সুবিধা সহ যেসব প্রস্তাব দিয়েছিলেন তা গুরুত্বের সঙ্গে নেয়া হয় নি বলেই তিনি প্রমাণ পাচ্ছেন।

তাই তিনি বলেছেন, ব্রেক্সিট ইস্যুতে লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ সক্রিয় করার আগেই এক ধরনের আন্দোলন শুরু হয়ে যেতে পারে। সেটা হতে পারে মার্চের শেষ নাগাদ। নিকোলা স্টার্জন বক্তব্য রাখছিলেন কার্ডিফে। সেখানে তিনি বলেন, এখন পর্যন্ত সমঝোতা বা সমঝোতার উদ্যোগ যতটুকু হয়েছে তা এসেছে স্কটিশ সরকারের পক্ষ থেকে।

বৃটিশ সরকারের অংশ হিসেবে এ প্রক্রিয়ায় স্কটল্যান্ডকে রাখার কোনো কথা শোনা হচ্ছে বলে মনে হচ্ছে না। এক পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়, মার্চ শেষ হওয়ার আগেই কি স্বাধীনতার প্রশ্নে তার দ্বিতীয় গণভোট ঘোষণা করবেন তিনি।

জবাবে নিকোলা বলেন, স্কটল্যান্ডের অবস্থান সুরক্ষিত রাখতে যা যা করণীয় আমি তাই করবো। এ প্রক্রিয়ার জন্য আমাদের সময় ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে না। প্রধানমন্ত্রীর কাছে আমার অবস্থান পরিস্কার করার জন্য এটা আমার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ।

তা হলো, আমরা এর অংশষ হিসেবে এক ধরনের আন্দোলন শুরু করতে পারি। সেই আন্দোলন চলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানানোর পালা তার।

উল্লেখ্য, মার্চের শেষের দিকে জাতীয় সম্মেলন করতে যাচ্ছে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি। সেটা হতে পারে নিকোলাস স্টার্জেনের জন্য গণভোট ঘোষণার একটি প্লাটফরম। এসব বিষয় নিয়ে নিকোলা কথা বলেন যৌথ মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর। বৈঠকে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী ও স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ডের নেতাদের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026