শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৬

ছাত্রদের শরীর দিয়ে তৈরী পদ্মা সেতুতে হেটে সমালোচিত আ’লীগ নেতা

ছাত্রদের শরীর দিয়ে তৈরী পদ্মা সেতুতে হেটে সমালোচিত আ’লীগ নেতা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের শরীর দিয়ে তৈরী পদ্মা সেতুর উপর হেঁটে সেতু পার হয়ে সমালোচনায় পড়েছেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী।

গত সোমবার তিনি চাঁদপুরের হাইমচরের নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের পিঠ দিয়ে তৈরী সেতুর উপর হাটার এই দায়িত্বজ্ঞানহীন কান্ড ঘটান। ছাত্রদের শরীর দিয়ে তৈরী পদ্মা সেতুর উপর হাটার এই ছবি ফেসবুকে পোস্ট করার পর দ্রুত ছড়িয়ে পড়ে ব্যবহারকারীদের কাছে। এতে এলাকার সর্বস্তরে নিন্দার ঝড় বইছে।

হাইমচরের নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন জানান, প্রতি বছর আমাদের বিদ্যালয়ের ছাত্ররা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির উদ্দেশ্যে ডিসপ্লে দেখায়।

এবার আমাদের ছেলেরা পদ্মা সেতু তৈরী করে প্রধান অতিথিকে তা পার হতে অনুরোধ করে। প্রধান অতিথি হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী ছাত্রদের অনুরোধে সেতু পার হয়। খুশি হয়ে ছাত্রদের ৫ হাজার টাকা দেয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হুমায়ুন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কাউসার মিয়াজি, এম এ বাশার, জাতীয় পার্টির সভাপতি মো. জয়দল হোসেন মাস্টার, উপজেলা আওয়ামৗ লীগের সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, প্রচার সম্পাদক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মুনচুর আহমেদ পাটওয়ারী, দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমেদ রাজা পাটওয়ারী, সাধারন সম্পাদক আলি আহমেদ দেওয়ান প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026