রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২১

ফ্রান্সে মিউজিয়ামের সামনে আল্লাহু আকবর ধ্বনি দেয়া এক ব্যক্তি গুলিবিদ্ধ

ফ্রান্সে মিউজিয়ামের সামনে আল্লাহু আকবর ধ্বনি দেয়া এক ব্যক্তি গুলিবিদ্ধ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যুভ মিউজিয়ামের সামনে চাপাতি নিয়ে এক ব্যক্তি হামলার চেষ্টা করলে তার ওপর গুলি চালিয়েছে দেশটির সেনারা।

পুলিশ জানায়, হামলাকারীর দিকে সেনারা পাঁচ রাউন্ড গুলি চালায়। শুক্রবার স্থানীয় সময় দুপুরে এ হামলার সময় ল্যুভ মিউজিয়াম দেখতে আসা লোকজনকে মাটিতে বসে পড়তে বলা হয়।

ফরাসি প্রধানমন্ত্রী এই হামলাকে সন্ত্রাসবাদী প্রকৃতির বলে বর্ণনা করেছেন।

পুলিশকে উদ্ধৃত করে বিবিসি অনলাইন জানিয়েছে, আল্লাহু আকবর ধ্বনি দিয়ে চাপাতি হাতে ওই ব্যক্তি সেনাদের টহল দলের ওপর হামলার চেষ্টা চালায়। তিনি ল্যুভ মিউজিয়ামের শপিং সেন্টারে প্রবেশের চেষ্টা করছিলেন। তখন সেনারা তার ওপর গুলি চালায়। তার তলপেটে গুলি লেগেছে। চাপাতির আঘাতে একজন সেনাও আহত হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘গুরুতর’ বলে বর্ণনা করছে।

পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীর কাছে দুটি ব্যাগ ছিল। তবে সেগুলোতে কোন বিস্ফোরক পাওয়া যায়নি। হামলার সময় ল্যুভ মিউজিয়ামের ভেতরে প্রায় আড়াইশ’ দর্শনার্থী ছিল। নিরাপত্তা তল্লাশির পর তাদের পর্যায়ক্রমে সেখান থেকে বের করে আনা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026