সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩

দীর্ঘায়ূ হতে পারেন নিয়মিত কফি পানে

দীর্ঘায়ূ হতে পারেন নিয়মিত কফি পানে

শরীর স্বাস্থ্য ডেস্ক: যারা নিয়মিত কফি পান করেন তারা দীর্ঘজীবী হতে পারেন। সাম্প্রতিক বছরগুলোতে বেশকিছু গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

র্তমানে গবেষকরা বিশ্বাস করেন, তারা মানবদেহে এ সম্পর্কে একটি ক্রিয়াবিধি উদঘাটন করতে সক্ষম হয়েছেন। নতুন এক গবেষণায় গবেষকরা মানবদেহে একটি প্রদাহজনক প্রক্রিয়ার আবিষ্কার করেছেন। যা মানুষের শেষ জীবনে হৃদরোগ বাড়িয়ে দিতে পারে।

গবেষকরা তাদের ফলাফলে দেখতে পেয়েছেন, ক্যাফেইন গ্রহণ করলে এই প্রদাহ প্রক্রিয়া প্রতিরোধ করা যায়। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ইমিউনিটি, ট্রান্সপ্লান্টেশন এন্ড ইনফেকশন’র নেতৃস্থানীয় লেখক ড. ডেভিড ফুরম্যান ও তার সহকর্মীরা সম্প্রতি নেচার মেডিসিন জার্নালে তাদের গবেষণাকর্মের ফলাফল প্রকাশ করেছেন।

এতে বলা হয়েছে, সাধারণত কফি, চা, সোডা, এনার্জি ড্রিংকস ও চকলেটে ক্যাফেইন রয়েছেÑ যা খাদ্য ও বেভারেজ হিসেবে পান করা হয়। এই ক্যাফেইন মস্তিষ্কে উত্তেজক হিসেবে কাজ করে বলে সমধিক প্রচলিত।

কয়েকটি গবেষণাকর্ম নিয়মিত কফি পানের পরামর্শ দিয়ে বলেছে, কফি গ্রহণ করলে মানুষের জীবন দীর্ঘায়িত হতে পারে।

উদাহরণ হিসেবে ২০১৫ সালে প্রকাশিত একটি গবেষণাকর্মের প্রতিবেদনে বলা হয়, কেউ কখনো কফি পান করেনি এমন ব্যক্তির চেয়ে দৈনিক ১ থেকে ৫ কাপ কফি পান করেছে তাদের মৃত্যুর ঝুঁকি কম।

ফুরম্যান ও তার সহকর্মীরা বলছেন, ক্যাফেইন গ্রহণ জীবনীশক্তি বাড়িয়ে দেয় এবং সম্ভবত প্রদাহ রোধ করে। এই গবেষকরা তাদের গবেষণায় সর্বপ্রথম প্রদাহ প্রক্রিয়াকে চিহ্নিত করেছেন, যা বৃদ্ধ বয়সের দুর্বল হৃদপিন্ডে কাজ করার জন্য অবদান রাখতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026