রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩২

যৌন হয়রানির অভিযোগে কূটনীতিককে বেত্রাঘাত

যৌন হয়রানির অভিযোগে কূটনীতিককে বেত্রাঘাত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হোটেলে ২০ বছর বয়সী এক যুবতীকে যৌন হয়রানি করার অভিযোগে সিঙ্গাপুরে বেত্রাঘাত দেয়া হয়েছে এক কূটনীতিককে। এর আগে ওই অভিযোগে ওই কূটনীতিককে অভিযুক্ত করে সিঙ্গাপুরের বিচারক।

তারপরই ওই শাস্তি কার্যকর করা হয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এতে বলা হয়েছে, বেইজিংয়ে সৌদি আরবের দূতাবাসে দায়িত্ব পালন করেন বন্দর ইয়াহিয়া এ আলজাহরানি। তিনি সিঙ্গাপুরের একটি হোটেলের বাথরুমে ২০ বছর বয়সী এক যুবতীতে যৌন হয়রান করেন বলে আদালত তাকে অভিযুক্ত করেছে।

সিঙ্গাপুরে যৌন হয়রান, সহিংসতার কারণে বেত্রাঘাত বৈধ। যেসব বিদেশী ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ৯০ দিনের অধিক অবস্থান করছেন তাদের ক্ষেত্রেও এ শাস্তি প্রযোজ্য। একই রকম শাস্তি কার্যকর আছে সৌদি আরবেও।

সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমসের মতে, অভিযুক্ত ব্যক্তি তিন সন্তানের পিতা। তিনি সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিলেন সিঙ্গাপুরে। ঘটনা গত বছরের ১৪ই আগস্টের। তখন সেনটোসা হোটেলের একজন ইন্টার্নকে কাঁধে ও মুখে অকস্মাৎ চুম্বন করা শুরু করেন বন্দর ইয়াহিয়া এ আলজাহরানি।

তিনি একবার নয়, দু’বার এমনটা করেন। ৩৯ বছর বয়সী বন্দর ইয়াহিয়া এ আলজাহরানি দ্বিতীয়বার ওই ইন্টার্নকে তাকে স্পর্শ করতে বাধ্য করেন। এ নিয়ে আদালতে বিচার ওঠে।

বিচারক লি পোহ চু আইনী বিচারে দেখতে পান নির্যাতিত যুবতীর সম্মতিতে ওই অশালীন কাজ করেন নি বন্দর ইয়াহিয়া এ আলজাহরানিঅ অভিযোগ করা হয়, নির্যাতিতা অর্থ হাতিয়ে নেয়ার জন্য ওই কূটনীতিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক অভিযোগ এনেছে।

কিন্তু তিনি এমন অভিযোগ অস্বীকার করেন। ওদিকে আদালত দোষী সাব্যস্ত করে ওই কূটনীতিককে বেত্রাঘাত ছাড়াও ২৬ মাস ও এক সপ্তাহের জেল দিয়েছে। তবে তাকে ২০ হাজার সিঙ্গাপুর ডলারের বিনিময়ে জামিন দেয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026