রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০

সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে

সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে

শিহাবুজ্জামান কামাল: বাংলাদেশের জনপ্রিয় দৈনিক সমকাল এর শাহজাদপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে দায়িত্ব পালন অবস্থায় গুলি করে হত্যা এবং ঢাকায় হরতাল চলাকালে দুইজন সাংবাদিককে নিষ্ঠুর ভাবে নির্যাতন করার প্রতিবাদে গত ৪ ফেব্রুয়ারি শনিবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি হলে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরির সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক সাংবাদিক এনাম চৌধুরীর পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক বদরূজ্জামান বাবুল , অর্থ সম্পাদক কবি ও কলামিস্ট শিহাবুজ্জামান কামাল, দর্পণ সম্পাদক সাংবাদিক মোঃ রহমত আলী, সাংবাদিক খান জামাল মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক আফছর উদ্দিন, সাংবাদিক মোঃ কাওসার, কলামিস্ট রায়হান আহমেদ তফাদার, মাওলানা রফিক আহমদ রফিক, কমিউনিটি নেতা আলহাজ নুর বখস, হাজী ফারুক মিয়া প্রমুখ।

সভায় বক্তারা সিরাজগঞ্জের শাহজাদপরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে সরকারী দলীয় পৌর মেয়র কর্তৃক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে দোষী ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

সভায় বক্তারা নিহত সাংবাদিক শিমুলের পরিবারকে ক্ষতি পূরণ প্রদানের জন্য সরকাকের প্রতি জোর দাবী জানান।

এছাড়া ঢাকায় এটিএন নিউজের ক্যামেরাম্যান আব্দুল আলিম এবং অন্য একজন সাংবাদিককে অমানবিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবী জানান।

সভায় সাংবাদিক শিমুলের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত নেয়া হয় এবং ব্রিটেনে কর্মরত সকল সাংবাদিকে এব্যাপারে এগিয়ে আসার আহবান জানানো হয়। সভায় গৃহিত সিদ্ধান্তে সাগর রুনি দম্পতি হত্যা কাণ্ডের এপর্যন্ত কোন বিচার না হওয়ায় এব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বাংলাদেশে সাংবাদিকদের জান, মালের নিরাপত্তা এবং মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানানো হয়।

সভায় জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ রহমত আলী ‘লন্ডন বাংলা প্রেস ক্লাবে’র কার্যকরী কমিটির নতুন সদস্য হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026