শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বাংলাদেশি। রোববার সকালে তিনি হিমায়িত মুরগির মাংস বহন করছিলেন তার লরিতে। এ খবর দিয়েছে মালয়েশিয়ার বার্তা সংস্থা বার্নামা।
জালান বাহাউ-কেমায়ান এলাকায় তা উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশি ওই চালক ও তার হেলপার। নিহত বাংলাদেশি চালকের নাম তানভির আহম্মেদ সিদ্দিকী (৪৬) ও ইসমাইল ফাদলিজাহ (৪৬)।