মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০

ঢাকা-জয়দেবপুর রুটে ডেমু ট্রেন উদ্বোধন

ঢাকা-জয়দেবপুর রুটে ডেমু ট্রেন উদ্বোধন

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে নিউজ: ঢাকা-জয়দেবপুর ঢাকা রুটে ডেমু ট্রেন চালু করলেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমাদের সরকার প্রধান শেখ হাসিনা যখন রেলের উন্নয়নে কাজ করছেন, তখন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া উস্কানি দিয়ে আগুন দিয়ে, নাশকতা চালিয়ে রেল খাতকে ধ্বংস করছেন। তিনি খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, ১০ বছর তিনি রেলের উন্নয়ন করেননি, এখন উন্নয়নের কথা বলছেন। মিথ্যা বলে, বিভ্রান্ত করে জনগনকে ধোকা দিয়ে ক্ষমতায় যাবার সুযোগ নেই।

জয়দেবপুর রেল জংশন চত্বরে এর উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ের যুগ্ম সচিব সুনিল চন্দ্র পালের সভাপতিত্বে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংসস সদস্য আ ক ম মোজাম্মেল হক এমপি, সংসস সদস্য জাহিদ আহসান রাসেল, জেলা পরিষদের প্রশাসক আক্তারুজ্জামান, রেলওয়ের ডিজি প্রকৌশলী আবু তাহের, শহর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, রেল শ্রমিক লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ বক্তব্য রাখেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026