শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯

১৫ মিনিটের মধ্যে দু’টি দুর্ঘটনা লন্ডনে: হোয়াইটচ্যাপেলে সাইকেল আরোহিণী ও লাইম হাউসে পথচারী বৃদ্ধের মৃত্যু

১৫ মিনিটের মধ্যে দু’টি দুর্ঘটনা লন্ডনে: হোয়াইটচ্যাপেলে সাইকেল আরোহিণী ও লাইম হাউসে পথচারী বৃদ্ধের মৃত্যু

আব্দুল কাদির চৌধুরী মুরাদ: মাত্র ১৫মিনিটের মধ্যে দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় হোয়াইটচ্যাপলে একজন সাইকেল আরোহিণী ও লাইম হাউসে পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

৬ ফেব্রুয়ারী সোমবার সকাল ৯টার কিছু পূর্বে হোয়াইটচ্যাপল হাইস্ট্রিটের হোয়াইট চার্চ লেন, ওজবর্ন স্ট্রিটের বিপরীতে ট্রাফিক লাইট জংশনে কোচের চাকায় পিষ্ঠ হয়ে ৩২ বছরের একজন সাইকেল আরোহিণী মারাত্মক ভাবে আহত হন।

প্যারামেডিক্স ও এম্বুলেন্স দল ঘটনাস্থলে আহত মহিলাকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করলেও পরবর্তীতে রয়েল লন্ডন হাসপাতালে তিনি মারা যান।

অপরদিকে একই দিন ৬ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ৯টায় পূর্ব লন্ডনের লাইম হাউসের ট্রক্সি হলের পাশে লরির ধাক্কায় মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন ৮০ বছরের এক পথচারী।

তবে প্যারামেডিক্স ও এম্বুলেন্স দল ঘটনাস্থলে আহত পথচারীকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ দু’টি দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানা যায়।

উল্লেখ্য, গত বছর ১৮ নভেম্বর মধ্য রাতে ট্রক্সি হলের পাশে রেঞ্জ রোবার গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হয়ে মৃত্যু বরন করেন মাত্র ৩০ বছর বয়সের এক মহিলা। লাইম হাউস কমার্শিয়াল রোড এ থার্টিনের লিংকের পাশে প্রায়ই এধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026