রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২১

রাশিয়ার বিমানবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ

রাশিয়ার বিমানবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়ার বিমানবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে মহড়া শুরু করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশও দিয়েছেন তিনি।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু জানিয়েছেন, স্ন্যাপ চেক বা মহড়ার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। এতে করে বোঝা যাবে যুদ্ধের জন্য বাহিনীর সদস্যরা প্রস্তুত আছে কি না।

একইসঙ্গে যুদ্ধকালীন ব্যবস্থা ঠিক আছে কি না, তাও দেখা হবে। রুশ বার্তাসংস্থা তাস এর খবর অনুযায়ী, প্রস্তুতি এরইমধ্যে শুরু হয়ে গেছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু জানিয়েছেন, বিমানবাহিনীর মহড়া বা স্ন্যাপ চেক শুরু হয়ে গেছে। একইসঙ্গে সেনাসদস্যরাও যুদ্ধকালীন প্রশিক্ষণ নেয়া শুরু করেছে। যুদ্ধকালীন মহড়ার ঘোষণা রাশিয়া এমন সময় দিল, যখন অন্যান্য শক্তির সঙ্গে রাশিয়ার সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সম্পর্ক ভালো মনে করা হলেও বিশ্বের কয়েকটি দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্কে টানাপড়েন রয়েছে। এমনকি নেটোভুক্ত দেশগুলোর সঙ্গেও রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটেছে সম্প্রতি।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর সম্প্রতি রাশিয়া তার সামরিক শক্তি বৃদ্ধি করছে। ২০১৭ সালে সামরিক বাহিনীর পরিসর বড় করার যে পরিকল্পনা রাশিয়ার তাও তারা প্রকাশ করেছে। একইসঙ্গে রাশিয়া সমরাস্ত্রও বাড়াচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026