শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ৩ দেশের দূত। পরিদর্শনে আসা রাষ্ট্রদূতদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার মিজ জুলিয়া নিব্লেট, ব্রিটেনের অ্যালিসন ব্লেক ও কানাডার বিনো পিয়েরে লারামি।
আ
জ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছান তারা। এ সময় কুতুপালং ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের সাথে খোলামেলা কথা বলেন তারা।
রোহিঙ্গাদের বিভিন্ন সমস্যার কথা মিয়ানমারে তাদের সে সে দেশের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর নিমর্মতার কথাও শুনেন রাষ্ট্রদূতরা। কয়েকটি রোহিঙ্গা পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন তারা।
এর আগে ওই তিন রাষ্ট্রদূত বুধবার দুপুরে কক্সবাজারে এসে পৌঁছান। বুধবার সন্ধ্যায় তারা কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান এ তিন রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেন।
এর আগে গত ২৯ ও ৩০ জানুয়ারি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন কফি আনান কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। এছাড়া ৩১ জানুয়ারি মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটসহ ৯ সদস্যের প্রতিনিধি দল উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।