রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৫

ব্রেক্সিটের প্রতিবাদে গান গাইলেন স্কটিশ ন্যাশনাল পার্টির এমপিরা

ব্রেক্সিটের প্রতিবাদে গান গাইলেন স্কটিশ ন্যাশনাল পার্টির এমপিরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্স। ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনের বেরিয়ে আসা বিষয়ক ইউরোপীয়ান ইউনিয়ন বিল নিয়ে অনুমোদনের জন্য অতি গুরুত্বপূর্ণ ভোট হচ্ছে। ঠিক এ সময়ে ইউরোপীয় ইউনিয়নের জাতীয় সঙ্গীত ওডে টু জয় সমস্বরে গাইতে শুরু করলেন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) এমপিরা।

পরিস্থিতি এমনই দাঁড়ায় যে তখন এতে হস্তক্ষেপ করতে বাধ্য হন হাউজ অব কমন্সের ডেপুটি স্টিকার লিন্ডসে হোয়লে। তিনি উচ্চস্বরে বলে ওঠেন অর্ডার উত্তর আইরশায়ার ও অ্যারানের এমপি প্যাট্রিক গিবসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিস গিবস।

এটা ভাল যে, আপনি কোরাস গাইতে পারেন। কিন্তু আপনাকে আমার বলতেই হচ্ছে যে, আমি ব্যক্তিগতভাবে গান গাওয়া নিয়ে কোনো কিছু মনে করবো না। কিন্তু চেম্বারে তো আমি তা অনুমোদন করতে পারি না। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এতে বলা হয়, ব্রেক্সিট বিষয়ক সরকারের আনা ওই বিলটি হাউজ অব কমন্সে পাস হয়েছে ৪৯৫-১২২ ভোটে। এখন এ বিষয়টি পাঠানো হবে হাউজ অব লর্ডসে। সেখানে পাস হলেই ব্রেক্সিট কার্যক্রম শুরু করতে পারবেন প্রধানমন্ত্রী তেরেসা মে। ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, ব্রেক্সিটের বিরুদ্ধে অস্বাভাবিক এক প্রতিবাদ করেছেন এসএনপি এমপিরা।

তারা গান গেয়ে ব্রেক্সিট বিষয়ক অনুচ্ছেদ ৫০ সক্রিয়করণের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা লুডউইগ ভ্যান বেথোভেনের ‘ওডে টু জয়’ গান গাইতে থাকে, যখন পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ওই ভোট চলছিল। এ গানটি ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল সঙ্গীত। ১৯৭২ সালে ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল সঙ্গীত হিসেবে বেছে নেয়া হয় এ গানটি।

ভোট শুরুর পর প্রথমে এসএনপির অল্প কয়েকজন সদস্য গানটি গাওয়া শুরু করেন। পরে তাদের সঙ্গে যোগ দেন আরও কয়েকজন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026