রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১

কানের দুলে ঝুলন্ত সাপ

কানের দুলে ঝুলন্ত সাপ

বিস্ময়কর ডেস্ক: কানে ছিদ্র করে ইয়ার রিং বা কানের দুল পরাতে অবাক হওয়ার কিছু নেই। তবে সেই দুলের জায়গায় যদি সাপ ঝুলে তবে তা অবাক করার মতোই। অরিগন রাজ্যের পোর্টল্যান্ডের বাসিন্দা অ্যাশলি গ্লোয়ি অনিচ্ছাকৃতভাবে এমনই এক কাণ্ড ঘটিয়েছেন।

গ্লোয়ি দুল পরার জন্যে কানে যে ছিদ্র করেছিলেন তা আকারে-আয়তনে একটু বেশিই বড়। কানে রিং না পড়েই পোষা সাপ বল পাইথন বার্টের সঙ্গে খেলছিলেন তিনি। দুষ্টুমির একপর্যায়ে নিজের কৌতূহল মেটাতে বার্ট ঢুকে পরে গ্লোয়ির কানের বিশাল ছিদ্রতে।

কিন্তু বের হওয়ার সময় গ্লোয়ির ছোট্ট বল পাইথনের পেটের মোটা অংশটুকুতে এসে আটকে যায়। কিছুক্ষণ চেষ্টার পরে গ্লোয়ি বুঝতে পারেন যে মেডিকেল সহায়তা ছাড়া তার প্রিয় বার্টকে এই ছিদ্র থেকে বের করা সম্ভব না।

এরপরই তিনি ছুটে যান নিকটস্থ হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকের জন্য অপেক্ষা করার সময় বার্ট ও তার কানের এই অবস্থার ছবি তুলে পোস্ট করেন ফেসবুকে। ছবির ক্যাপশন হিসেবে গ্লোয়ি লেখেন, এখনো পর্যন্ত আমার জীবনে ঘটা সবচেয়ে পাগলাটে মুহূর্তগুলোর একটি! আমাকে জরুরি বিভাগে যেতে হয়েছিল।

শুধু আমার বল পাইথনটি হঠাৎ করেই আমার কানের লতির ছিদ্রের ভেতরে আটকে পড়ার সিদ্ধান্ত নিয়েছে এজন্যে। গ্লোয়ি যোগ করেন, এসব কিছু এত দ্রুত ঘটে গেল যে আমি কিছু বুঝে উঠতেই পারিনি। যতক্ষণে বুঝলাম ততক্ষণে দেরি হয়ে গেছে।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026