দুনিয়া জুড়ে নিউজ ডেস্ক: মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে মুক্তি দেয়া হয়েছে। সোমবার হেলিকপ্টার করে কায়রোর তোরা কারাগার থেকে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। আটকাবস্থার বিরুদ্ধে আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তি পেলেন মোবারক। তার এ মুক্তির পেছনে সেনাবাহিনীর হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৮৫ বছর বয়সী মোবারকের বিরুদ্ধে দুর্নীতি ও ২০১১ সালে তার বিরুদ্ধে আন্দোলন চলাচালে হত্যাকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এতে দেশের চলমান পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে।
Leave a Reply