রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৫

নামে ইসলাম থাকায় যুক্তরাষ্ট্রে ব্রিটিশ নাগরিকের অর্থ জব্দ

নামে ইসলাম থাকায় যুক্তরাষ্ট্রে ব্রিটিশ নাগরিকের অর্থ জব্দ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ নাগরিক মামুনুল ইসলাম। যুক্তরাজ্যের বেডফোর্ডের বাসিন্দা তিনি। তাঁর নামের সঙ্গে ইসলাম শব্দটি থাকায় তাঁকে যুক্তরাষ্ট্রের তহবিল নিষিদ্ধকরণ (ট্রেজারি রেস্ট্রিকশন) তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে একটি প্রতিষ্ঠান তাঁর পাওনা অর্থ দিতে অস্বীকৃতিও জানিয়েছে।

তহবিল সংগ্রহকারী ওয়েবসাইট ফুড ব্যাংক ও ইভেন্টব্রাইটের মাধ্যমে মামুনুলকে ৪০০ পাউন্ড অনুদান দেন কয়েকজন দাতা। কিন্তু বিপত্তি বাধে যখন মামুনুল সেই অর্থ ওঠাতে যান।

ইভেন্টব্রাইট নামে ওই যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইটটি মামুনুলকে অর্থ দিতে অস্বীকৃতি জানায়। তারা জানায়, এম ইসলাম নামটি যুক্তরাষ্ট্রের বিদেশি সম্পদ ও নিয়ন্ত্রণ অফিসের তালিকায় নিষিদ্ধের তালিকায় রয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান মামুনুল। এতে তাঁর অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মামুনুল বলেন, ‘এটা বৈষম্যের থেকেও অনেক বেশি। সত্যি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু আমার নামের জন্য আমাকে আলাদা চোখে দেখা হয়েছে।’ তিনি বলেন, এটা ব্ল্যাকমেইল ছিল। তারা আমার টাকা আটকে রেখেছিল। তারা আমাকে আরো তথ্য দিতে বলেছিল, যদিও আমার সব তথ্যই তাদের কাছে আছে।

এর আগে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আটটি লেনদেন করেছি। সে সময় কোনো সমস্য হয়নি। যুক্তরাষ্ট্রের সরকার আমার আর্থিক স্বাধীনতা হরণ করছে, বলে মামুনুল। অবশ্য শেষ পর্যন্ত ইভেন্টব্রাইট প্রতিষ্ঠানটি মামুনুলের অর্থ ফেরত দিয়েছে। তবে এমনিতেই নয়। অর্থ ফেরত চেয়ে বেশ কয়েকটি চিঠি পাঠিয়েছিলেন তিনি। এ ছাড়া আইনি পদক্ষেপ নেওয়ারও হুমকি দেন মামুনুল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026