সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২

মাথা ঘোরার সমস্যায় করণীয়

মাথা ঘোরার সমস্যায় করণীয়

শরীর স্বাস্থ্য ডেস্ক: ঘুরতে গেলেই মাথা ঘোরে, সেই সঙ্গে বমি তো এক বিরাট বাঁধা। আনেকে বাইরে বেরাতে যাওয়ার কথা শুনলেই চিন্তায় পড়ে যান। এই সমস্যাগুলো হয় মূলত মোশান সিকনেসের কারণে।

ভ্রমণের সময় কানের ভেস্টিবুলার অ্যাপারেটাস বিগ্নিত হলেই শুরু হয় মাথা ঘোরাসহ নানা সমস্যা। এসব সমস্যার সমাধানও রয়েছে। যা আপনার দীর্ঘ্য ভ্রমণকে আনন্দদায়ক করতে সহয়তা করবে।

নিচে দেওয়া হল:

আদা:

ভ্রমণের সময় বারেবারে আদা চা খাবেন। এমনটা করলে মাথা যন্ত্রণা ও বমি হওয়ার সম্বাবনা অনেক কম।

লেবু ও কালো নুন:

ভ্রমণের সময় যখনই দেখবেন মাথা ঘোরা শুরু হচ্ছে কিংবা বমি পাচ্ছে তখনই এক পিস লেবুতে একটু কালো নুন দিয়ে চুসতে শুরু করবেন। দেখবেন আর কোনো অসুবিধা হচ্ছে না।

ঘি মাসাজ:

গাড়ি করে কোথাও ঘুরতে যাওয়ার একদিন আগে পায়ের তলায় ঘি মাসাজ করুন। এমনটা করলে দেখবেন ভ্রমণের সময় আর বমি হচ্ছে না। প্রসঙ্গত, ভ্রমণকালীন মাথা যন্ত্রণা কমাতেও এই পদ্ধতিটি দারুন কাজে আসে।

গভীর শ্বাস নিন:

যখনই গাড়িতে বা বাসে উঠবেন তখনই গভীর একটা শ্বাস নেবেন। এমনটা বারে বারে করলে দেখবেন বমিভাব কমে যাচ্ছে। সেই সঙ্গে কমবে মাথা যন্ত্রণাও।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026