রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩১

ফ্রান্সের শরণার্থী শিবিরে যৌন নির্যাতনের শিকার নারী

ফ্রান্সের শরণার্থী শিবিরে যৌন নির্যাতনের শিকার নারী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্সের ডানকির্ক শরণার্থী শিবিরে ভয়াবহতার মধ্য দিয়ে দিনরাত পার করছেন নারীরা। সেখানে অহরহ ধর্ষণ করা হচ্ছে। আইন শৃংখলার বালাই নেই এই শিবিরে।

ফলে মাত্র আট বছর বয়সী কন্যা শিশুরাও যৌন নির্যাতনের শিকার হচ্ছে। ওই শিবিরের একজন স্টাফের স্বীকারোক্তিতে এমনটা বেরিয়ে এসেছে।

বলা হয়েছে, ওই শিবিরে অবস্থান নেয়া নারীরা রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন না। বের হলেই তাদের ধর্ষিত হওয়ার ঝুঁকি থাকে। তাই তারা ন্যাপকিন পড়েই রাত্রি যাপন করেন।

শিবিরের ওই স্টাফ বলেছেন, এ বিষয়ে জরুরি ভিত্তিতে বৃটিশ ও ফ্রান্স সরকারকে পদক্ষেপ নিতে হবে। নিয়ন্ত্রণ করতে হবে শিবিরকে। সেখানে যৌন নির্যাতন, সহিংসতা ও ধর্ষণ ঘটছে অহরহ। রাতের বেলা গোসলখানা সেখানে বন্ধ থাকে। তালা দিয়ে আটকানো থাকে সব। কিন্তু বিপদজনক কিছু ব্যক্তি এর চাবি বানিয়ে নিয়েছে। তারা নারীদের ধরে নিয়ে যায়। গোসলখানায় নিয়ে ধর্ষণ করে।

ফলে নারীরা রাতের বেলা টয়লেটে পর্যন্ত যেতে ভয় পান। নারীদের জন্য যেসব টয়লেট নির্মাণ করা হয়েছে ওই ক্যাম্পে তার একটিরও লক সিস্টেম কাজ করে না। ফলে নারীরা ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে রাতে ন্যাপকিন পড়ে থাকেন।

ওই আশ্রয়শিবিরে কমপক্ষে ১০০ সংখ্যালঘু আছে। তারা নিঃসঙ্গ। ক্যাম্পের ওই স্টাফ বলেছেন, মাত্র ১২ বছর বয়সী একটি মেয়ের ওপর তার দ্বিগুন বয়সী এক পুরুষ পাশবিকতা চালিয়েছে। ১৩ বছর বয়সী একটি ছেলেকে বলাৎকার করা হয়েছে।

ওই শিবিরের আরেকজন স্টাফ বলেছেন, তিনি এমন একটি মেয়ে শিশুকে চেনেন, যার বয়স সাত বা আট বছর। সেই মেয়েটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতিত শিশুরা এসব বিষয়ে পুলিশে অভিযোগ দেয়ার সাহস পাচ্ছে না। তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026