সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭

বাহুবলি-টু তে শাহরুখ খান

বাহুবলি-টু তে শাহরুখ খান

বিনোদন ডেস্ক: চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমার একটি বাহুবলি-দ্য কনক্লুশন বাবাহুবলি-টু। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটি বেশ সাড়া ফেলেছিল। নির্মাতা এসএস রাজামৌলি জানিয়েছেন, প্রথম সিনেমার চেয়ে আরো ভালো হবে সিক্যুয়েলটি।

এদিকে অনেকদিন ধরেই গুঞ্জন উঠেছে সিনেমাটিতে বেশ কয়েকজন দক্ষিনী অভিনেতাকে ক্যামিও দৃশ্যে দেখা যাবে। এই তালিকায় রয়েছেন সুরিয়া ও মোহনলালের মতো তারকা। ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে এই তালিকায় আরো একটি নাম যোগ করেছেন তা হলো- বলিউড কিং শাহরুখ খান।

ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন। সিনেমাটির ব্যয় প্রায় ২০০ কোটি রুপি। তবে এরই মধ্যে সিনেমাটির বিভিন্ন স্বত্ব বিক্রি করে সিনেমাটি প্রায় ৫০০ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে। এর আগে বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ৬০০ কোটি রুপি।

আগামী ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে বাহুবলি-দ্য কনক্লুশন। তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দি, মালায়ালামসহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি পরিচালনা করছেন এসএস রাজামৌলি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতী, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026