রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭

নগ্ন হয়ে গোসল ও অজু করা যাবে? জেনে নিন অতি গুরুত্বপূর্ণ কিছু কথা…

নগ্ন হয়ে গোসল ও অজু করা যাবে? জেনে নিন অতি গুরুত্বপূর্ণ কিছু কথা…

ইসলাম থেকে ডেস্ক: একজন জানতে চেয়েছেন, একবারে নগ্ন হয়ে (যেখানে কোনো মানুষ এর নজর পরে না) গোসল করা কি জায়েজ আছে ? স্বামী- স্ত্রী কি একসাথে নগ্ন হয়ে গোসল করতে পারবে ?

১. উলঙ্গ হয়ে গোসল করা জায়েয আছে , কিন্তু সুন্নত পরিপন্থী। মোস্তাহাব ও উত্তম হল লুঙ্গি ইত্যাদি বেঁধে গোসল করা।

কেননা আবু দাউদ শরীফে বর্ণিত আছে—রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ লজ্জাশীল ও পর্দাকারীদের পছন্দ করেন। তাই তোমাদের কেউ যখন গোসল করে তখন সে যেন পর্দা করে নেয়।(তাহতাবী)

২. গোসলখানায় যদি কোনো পর্দাহীনতা না হয় তাহলে উলঙ্গ হয়ে গোসল করা জায়েয আছে। (মাহমুদিয়া ৪/৩৮৭) (এমনিভাবে পর্দার ক্রটি না হলে খোলাস্থানেও উলঙ্গ হয়ে গোসল করা জায়েয আছে এবং গোসলের অযুতে নামায জায়েয)

৩. গোসলখানা বা বাথরুমে লাইটিং এর ব্যবস্থা না থাকলে বাতি বা বিদ্যুৎ দ্বারা আলোর ব্যবস্থা করে নিবে। (মাহমুদিয়া ১০ খন্ড, পৃঃ২০২)

৪. পর্দার মধ্যে কাপড় খোলে গোসল করা জায়েয আছে, এমনিভাবে খোলা মাঠে পুরুষের নাভি থেকে হাটু পর্যন্ত কাপড় বেঁধে বাকী অংশ খোলা রেখে গোসল করা জায়েয আছে। তাঁর নাভি থেকে হাটু পর্যন্ত (যা পুরুষের সতর) কারো সামনে খোলা হারাম। (আপকে মাসায়েলঃ দ্বিতীয় খন্ড, পৃঃ৮১)




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026