বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:২০

নারীর দেহে শুক্রাণু, পুরুষের দেহে ডিম্বাণু

নারীর দেহে শুক্রাণু, পুরুষের দেহে ডিম্বাণু

 

 

 

 

 

 

 

 

 

 

মানুষের জীবন চক্রের রহস্যে তাক লাগানোর মতো তথ্য প্রকাশ করেছেন জাপানের বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, সৃষ্টির আদি প্রক্রিয়ার বাইরে পুরুষের দেহে ডিম্বাণু ও নারীর দেহে শুক্রাণু তৈরি করা সম্ভব। এবং এই অসাধ্য কাজটির প্রাথমিক সফলতাও খুব কাছে। আর এমনটি হলে যে কোনো পুরুষই চাইলে নিতে পারবেন মাতৃত্বের অনুভূতি।

অন্যদিকে নারীরা পাবেন পিতৃত্বের অনুভূতি। অবাক করার মত হলেও এবার এই অবাস্তবকে বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ শুরু করেছেন জাপানের বিজ্ঞানীরা। তারা দাবি করেছেন অদূর ভবিষ্যতে মহিলাদের শরীরে শুক্রাণু ও পুরুষদের শরীরে ডিম্বাণু তৈরি করা সম্ভব হবে। সম্প্রতি জাপানের কয়োটা বিশ্ববিদ্যালয়ের গবেষক কাতসুহোকো হায়াসি তার গবেষণা পত্রে ইঁদুরের ত্বক কোষ থেকে প্রাইমোরডিয়াল জার্ম কোষ তৈরি করার প্রক্রিয়ার কথা বলেছেন।

এই প্রাইমোরডিয়াল জার্ম কোষ থেকে পুরুষ ও নারীর জনন কোষ তৈরি হয়। যে জনন কোষ পরবর্তীকালে পুরুষ দেহে শুক্রাণু ও নারী দেহে ডিম্বাণুতে পরিণত হয়। যদিও ত্বক কোষ থেকে প্রাইমোরডিয়াল জার্ম কোষ তৈরি করার পদ্ধতিটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026