মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০

আসছে কুইন কান্ট্রিস কমনওয়েলথ পাসপোর্ট

আসছে কুইন কান্ট্রিস কমনওয়েলথ পাসপোর্ট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: খুব গোপনে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে ব্রেক্সিটের পর কুইনের কান্ট্রি সমূহের তথা কমনওয়েলথভুক্ত দেশ সমূহের মধ্যে স্পেশাল পাসপোর্ট এর ব্যবস্থা করার, যাতে ফার্স্ট ট্র্যাক ভিসা সিস্টেম সহজে চালু করা যায়।

সে জন্যে অতি সঙ্গোপনে এই আলোচনার ফাইল এখন উচ্চ পর্যায়ের নীতি নির্ধারনী টেবিলে রয়েছে। কুইনকে হেড অব ষ্ট্যাট দেখিয়ে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, বাহামার মধ্যে এই নতুন পাসপোর্ট চালুর চিন্তা চলছে। পাশাপাশি অন্যান্য কমনওয়েলথভুক্ত ৫২টি দেশ সমূহ-যারা এক সময় ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিলো, যা কমনওয়েলথের মধ্যে, সেই সব দেশ সমূহের মধ্যে বিশেষ আলোচনা স্কীমের অধীনে এই স্কীম পর্যায়ক্রমে চালুর চিন্তা ভাবনা চলছে।

ব্রেক্সিটের জন্য এখন কমনওয়েলথ দেশ সমূহের উচ্চ পর্যায়ের বৈঠিকেও বিষয়টি আলোচিত হয়েছে বলে জানা গেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এর উচ্চ পর্যায়ে সেটা আলোচিতও হয়েছে কিছুটা।

গত সপ্তাহে কনজারভেটিভ এমপিদের একটি গ্রুপ কমনওয়েলথভুক্ত দেশ সমূহের মধ্যে ফার্স্ট ট্র্যাক ভিসা সিস্টেম চালুর আহবান জানিয়ে টেলিগ্রাফে চিঠি প্রকাশিত হয়েছিলো।

তবে কমনওয়েলথভুক্ত দেশ সমূহের মধ্যে এই আলোচনা ও এরাঞ্জম্যান্টসে সময় সাপেক্ষ হলেও ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ে যে চিন্তা ভাবনা চলছে, সেটাই বোধগম্য।

এর ফলে ১৬টি দেশের নাগরিকেরা-যারা ব্রিটেন সফর করে থাকেন অহরহ, তারা বেশী উপকৃত হবেন। তাদেরকে বিশেষ পাসপোর্ট অফার করা হতে পারে বলে জানা গেছে- যা ফার্স্ট ট্র্যাক ভিসা সিস্টেম চালুরই ইঙ্গিত বহন করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026